1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় অতিবর্ষণে তলিয়ে গেছে ফসলি জমি, ফসলহানির শঙ্কা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

লোহাগড়ায় অতিবর্ষণে তলিয়ে গেছে ফসলি জমি, ফসলহানির শঙ্কা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৯ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন , নড়াইল প্রতিনিধি।।টানা অতিবর্ষণ ও নদীর পানি বৃদ্ধিতে নড়াইলের লোহাগড়া উপজেলার হাজার হাজার হেক্টর কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। এতে আমন ধান ও বিভিন্ন ধরনের সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে পৌর শহরসহ উপজেলার ১২টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পার-মল্লিকপুর,কোলা,দিঘলিয়া, তালবাড়িয়া, কুমড়ি, ঘাঘা, পাঁচুড়িয়া, দোয়া মল্লিকপুর, শালনগর, নোয়াগ্রাম, নলদী, লাহুড়িয়া, ইতনা ও কাশীপুরসহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে।

এতে রোপণ করা আমন ধান ও সবজির ক্ষেত তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে ফসলহানির আশঙ্কা রয়েছে।স্থানীয় কৃষক আছর আলী, টিপু সরদার ও শাকিল শেখ জানান, দুদিনের টানা বৃষ্টিতে জমিতে অস্বাভাবিকভাবে পানি জমে গেছে। তবে দ্রুত আবহাওয়ার উন্নতি হলে পানি নেমে যাওয়ার আশা করছেন তারা।

লাহুড়িয়া ১১ নলী গ্রামের পাট চাষী তবিবর রহমান বলেন, চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে পাট লাগিয়েছি আজকের (১৩ জুলাই সোমবার) টানা বৃষ্টিতে পাটের আগা পর্যন্ত ডুবে গেছে। পাট কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলাম।লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বৃষ্টির কারণে অনেক কৃষিজমি তলিয়ে গেছে। সরেজমিন পরিদর্শনের পর এক-দুই দিনের মধ্যে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র পাওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, দ্রুত পানি নেমে গেলে ক্ষতি অনেকটাই কম হবে। কৃষি বিভাগের দল মাঠে কাজ করছে। যেসব জমিতে পানি বেশি, সেখানে বিকল্প ফসল চাষের পরামর্শ দেওয়া হচ্ছে এবং পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।