শেখ তৈয়ব || খুলনা মহানগরীর সদর থানার নিরালা এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সাগর শেখ (৩৬) নামে এক ব্যক্তি।
শনিবার (১১ জুলাই) সকাল ৭টার দিকে নিরালা ১ নম্বর রোডের ২য় গলিতে বাড়ির মালিক বিথি জাফরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।মৃত সাগর শেখ মিল্টন শেখের ছেলে। তিনি খুলনা মহানগরীর সদর থানার নিরালা ১ নম্বর রোডের ২য় গলির বাসিন্দা।তিনি পেশায় রং মিস্ত্রি।
প্রাথমিকভাবে জানা গেছে,তিনি মাদকাসক্ত হওয়ার কারনে তার মানসিক সমস্যা দেখা দেয়।তার এই মানসিক সমস্যার কারণে তিনি নিজের বসতঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সকাল ৮টা ৪০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৮টা ৪৫ মিনিটে সাগর শেখকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।