1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মান্দায় পাখির রহস্যজনক মৃত্যৃ সন্দেহেে তীর মাতব্বর রাজ্জাক ও স্বামীর পরিবারের দিকে - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

মান্দায় পাখির রহস্যজনক মৃত্যৃ সন্দেহেে তীর মাতব্বর রাজ্জাক ও স্বামীর পরিবারের দিকে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৩০ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ থেকে।।মাতব্বর নেতৃত্বে জোরপূর্বক তালাকের পর প্রাপ্ত মোহরানা আদায় করতে এসে জীবনের শেষ বলি হলেন পাখি আক্তার (২৬) নামে এক মহিলা।

এমন ঘটনা ঘটেছে নওগার মান্দা উপজেলার দাওয়াইল গ্রামে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার পরানপুর ইউপির দাওয়াইল-হলুদঘর সীমান্ত এলাকায় এ রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত মহিলার রক্ত মাখা লাশ হলুদঘর মোল্লাপাড়া ব্রীজ সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিহত পাখি আক্তার উপজেলার ভারশোঁ ইউপি ও গ্রামের লবির উদ্দিন সরদারের মেয়ে।
স্হানীয়রা মহিলার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছেন।

স্থানীয় সুত্রে জানাগেছে,নিহত পাখি আক্তারের তিন মাস পূর্বে মোবাইল ফোনের পরিচয়ের সুত্র ধরে দাওয়াইল গ্রামের জিয়ারুলের ছেলে তাইজুল ইসলাম (১৭) এর সাথে বিবাহ হয়। এরপর গত ২০-২৫ দিন পূর্বে মাতব্বর রাজ্জাকের নেতৃত্ব ১ লক্ষ টাকা মোহরানার পরিবর্তে মাত্র ২০ হাজার টাকায় তালাক দেওয়া হয়।ছেলে পক্ষের মাতব্বর সেজে মেয়েকে চাপ প্রয়োগের মাধ্যমে রফাদফা করেছেন মাতব্বর রাজ্জাক। ১লক্ষ মোহরানার পরিবর্তে মেয়ে দাবি ছিল ৮০ হাজার টাকা। সেই ৮০ হাজার টাকা হলে তালাকে রাজি হয়েছেন মেয়ে। কিন্তু মেয়ের পাওনাটা পূরণ হতে দেননি দাওয়াইল গ্রামের রাজ্জাক মাতব্বর। তিনি কৌশলে ছেলে পক্ষের মাতব্বর সেজে মাত্র ২০ হাজার টাকায় তালাক করান নিহত পাখিকে।সেই ২০ হাজার টাকাও থেকে মাতব্বর রাজ্জাক কর্তন করে মাত্র ১৫ হাজার টাকা দিয়েছেন।আর বাঁকী ৫ হাজার টাকা পকেস্থ করেছেন মাতব্বর রাজ্জাক।
মোহরানা বাঁকি ৫ হাজার টাকা আদায়ের জন্য প্রায়দিন অসহায় মহিলা মাতব্বর রাজ্জাকের সাথে দেখা করতেন।ঘটনার দিন রাতেও মাতব্বর রাজ্জাকের সাথে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা । এজন্য সন্দেহের তীর রাজ্জাক মাতব্বর ও নিহতের স্বামী পরিবারের দিকে।
গুঞ্জন আছে, ঘটনার দিন রাত ৩ টা পর্যন্ত ওই মহিলা মাতব্বরের সাথে ছিলেন।আর সকালে লাশ হয়ে পড়ে আছেন।
নিহত পাখির বাবা লবির উদ্দিন সরদার জানান,মৃত্যুর জন্য মাতব্বর রাজ্জাক ও নিহতের স্বামী পরিবারের লোকজন দায়ী। সাথে আরো কিছু স্থানীয় মাতব্বর। কয়েক আগে নিহতের শাশুড়ি আমার বাড়িতে গিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে এসেছেন।

এব্যাপারে প্রত্যক্ষদর্শী হলুদঘর গ্রামের রশিদুল ইসলাম কবিরাজ জানান,ঘটনার দিন সন্ধ্যা ৯ টার দিকে ওই মহিলাকে মাতব্বর রাজ্জাকের সাথে ঘুরাঘুরি করতে দেখেছি।
ফেটগ্রামের মাসুদ নামে এক প্রত্যক্ষদর্শী যুবক জানান,ওই রাতে রাজ্জাক মতববরের সাথে ঘুরতে দেখেছি। একই কথা জানান,হলুদঘর গ্রামের আলিমদ্দীন, গোপালপুর বাজার এলাকার সাইফুলসহ অনেকে।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত ঘটনা জানা যাবে। হত্যার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।