1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
‎নিখোজ পলাশের সন্ধান চায় তার পরিবার - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

‎নিখোজ পলাশের সন্ধান চায় তার পরিবার

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪২ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ।। মান্দা উপজেলার কাশোঁপারা ইউনিয়নের আন্ধারিয়া পাড়া গ্রামের খুরশেদ আলমের ছেলে পলাশ হোসেন।  মাত্র ১৩ বছর বয়সে বয়স্ক দাদা-দাদী ও অসহায় মা এবং তিন বছর বয়সী ছোট ভাই এই পাঁচজনের সংসারে হাল ধরতে স্থানীয় মামুন নামে এক ব্যক্তির সঙ্গে নারায়ণগঞ্জের একটি কারখানায় কাজ করত স্কুল পড়ুয়া কিশোর পলাশ হোসেন। অল্প বেতনে প্রায় এক বছর ধরে কাজ করে চালিয়ে আসছে সংসার। এরপরও বিধির লিখন যেন মুখ ফিরিয়ে নিয়েছে এই শিশুটির উপর থেকে।

গত ২৯ এ আগস্ট শুক্রবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্য বের হয়ে যান পলাশ এরপরে আর ফিরে আসেননি কর্মস্থলে। ঘটনার দিন রাত দশটার দিকে নারায়ণগঞ্জের কারখানা পরিচালক মামুনুর রশিদ পলাশে নিখুঁজের বিষয়টি পরিবারকে বিস্তারিত জানান, তার স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর পলাশকে না পেয়ে গত ২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর মডেল থানা একটি সাধারণ ডায়েরি করেন। শিশু নিখোঁজের দশ দিন পেরিয়ে গেলে কোন সন্ধান করতে পারেনি পুলিশ। সন্তানের খোঁজ না পেয়ে পলাশের মা পপি দাদা-দাদী সহ পুরো এলাকা জুড়ে সুখের ছায়া নেমেছে। তাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম আদরের ছেলে পলাশ কে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন তার পরিবার।

পরিবার সূত্রে জানা যায় পলাশীর বাবা খোরশেদ আলম সংসারের অভাব দূর করতে টাকা পয়সা ঋণ করে পাড়ি জমিয়েছেন সৌদি আরবে, কিন্তু সেখানে গিয়ে খোরশেদ আলম কর্মের পরিবর্তে ভিসা জটিলতায় দীর্ঘ ১৬ মাস ধরে রয়েছেন সৌদি আরবের কারাগারে বন্দী। এতে হতাশ ও দিশেহারা ঋণের জর্জরিত পরিবার। তাইতো স্কুল পড়ুয়া একজন ১৩ বছরের শিশু সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে কাজ করতে গিয়েছিলেন নারায়ণগঞ্জের একটি কারখানায়।

স্থানীয় সচেতন মহলের দাবি দ্রুত ছেলেটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।