1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে, খুলনা নর্থ চ্যাম্পিয়ন - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

১৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে, খুলনা নর্থ চ্যাম্পিয়ন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। খানজাহান আলী থানার ঐতিহ্যবাহী শিরোমনি ফাইটার্স ক্লাব আয়োজিত ৮ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খুলনা নর্থ চ্যাম্পিয়ন হয়েছে।

চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় খুলনা নর্থ ২-০ গোলে কাশিপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে। সোমবার (৮ জুলাই) বিকাল ৫ টায় শিরোমনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এ খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী। এর আগে খেলার উদ্বোধন করেন খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটো, খান জাহানআলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।

আমন্ত্রিত অতিথি ছিলেন হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ‘র পরিচালক কবির হোসেন তালুকদার ও আইয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ‘র চেয়ারম্যান ফেরদৌস অহন্মেদ ভূঁইয়া, জেলা যুবদল নেতা এবাদুল হক রুবায়েত, স্থানীয় বিএনপি নেতা শেখ আব্দুস সালাম, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, জাহাঙ্গীর হোসেন খোকা, রফিকুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু, শেখ আনোয়ার হোসেন, মামুন শেখ, ডাঃ রইস উদ্দিন প্রমুখ।

খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির আহবায়ক গাজী মনিরুল ইসলাম।

খেলায় চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন খুলনা নর্থ ক্লাবের আসিব এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছেন একই দলের খেলোয়াড় মোল্লা সাব্বির হোসেন।

খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে’র) তালিকাভুক্ত রেফারি পারভেজ আলম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।