1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার ১ দফা দাবিতে শাহবাগ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রির সমমান করার ১ দফা দাবিতে শাহবাগ অবরোধ, দুর্ভোগে সাধারণ মানুষ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||আবুল হাসান।।এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট, দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ১১০ ক্রেডিটের ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রির সমমান দেওয়া হচ্ছে না।

অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা ডিগ্রির স্বীকৃতি পান। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ডিপ্লোমা নার্সিং কোর্সগুলোকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া রাফিয়া চৌধুরী বলেন, এক দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন।জানা গেছে, শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারীরা জানান, তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের সঙ্গে ছয় মাসের ইন্টার্নশিপ শেষে তাদের এইচএসসি সমমানের সনদ দেওয়া হয়, যা মেনে নেওয়া সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে সরকার দাবির বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।