1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লাখো জনতার ঢল, জনসমুদ্রে উড়ছে ফিলিস্তিনের পতাকা - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

লাখো জনতার ঢল, জনসমুদ্রে উড়ছে ফিলিস্তিনের পতাকা

  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের ঢল নেমেছে। রাজধানীর বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে উদ্যানমুখী হচ্ছেন মানুষ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে এমন চিত্র দেখা গেছে।

সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পশ্চিম-পূর্ব পাশে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জন্য। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান। ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন সমাবেশে অংশগ্রহণকারীরা।

শাহবাগ ও আশপাশ দিয়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে মানুষ। টিএসসি এলাকা লোকে লোকারণ্য। তাদের হাতে নানা প্ল্যাকার্ড রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বাংলামোটর এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।

এদিকে সাধারণ জনতার ব্যানারে কেরানীগঞ্জ থেকে একটি বিক্ষোভ মিছিল নীলক্ষেত দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশস্থলের দিকে এগিয়ে গেছে। এ সময় তারা ‘ইসরাইলের পণ্য বয়কট বয়কট’ বলে স্লোগান দিতে থাকেন।

নীলক্ষেত মোড়ে ‘মার্চ ফর গাজা সমাবেশে’ আসা মানুষের জন্য শরবতের ব্যবস্থা করা হয়েছে। তীব্র গরমে মানুষ যাতে শরবত পান করে কিছুটা স্বস্তি পান সেই লক্ষ্যে কয়েকজন মিলিতভাবে শরবতের ব্যবস্থা করেন।

এ সময় একটি পিকআপ থেকে সমাবেশে যোগ দিতে মানুষদের শরবত দিতে দেখা যায়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টিসহ বিভিন্ন দল, সংগঠন এবং ইসলামি বক্তাসহ বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে রাজধানীর আশপাশের এলাকা থেকেও এসে যোগ দিচ্ছেন মানুষ।

এদিকে এই জমায়েত ঘিরে উদ্যানের আশপাশে জমে উঠেছে পতাকা, মাথার ব্যাজ ও টি-শার্ট বিক্রি। এ সময় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে অনেককেই স্লোগান দিতে দেখা যায়। এদিন বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত করার কথা রয়েছে।

শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এই ‘মার্চ’ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত হবে। মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাত্রা করা হবে না।

মার্চ ফর গাজা কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপি। এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিত থাকার কথা রয়েছে। বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।