1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইঁদুরের উৎপাতে দিশেহারা বোরো চাষিরা - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

ইঁদুরের উৎপাতে দিশেহারা বোরো চাষিরা

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩০৮ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন বিলের বোরো ধান ক্ষেতে ইঁদুরের উৎপাত দেখা দিয়েছে। ইঁদুর নিধনে ঔষধ প্রয়োগ করেও কোন উপকার পাচ্ছেন না। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সার, কীটনাশক, শ্রমিকের দাম বৃদ্ধির বোঝা মাথায় নিয়ে এবার বোরো আবাদ করেছেন কৃষকরা। ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে কৃষকদের কোন পরামর্শ দিচ্ছেন না উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

কয়রা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বড় মৌসুমে ৫ হাজার ৭৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে এবং কৃষি অফিস থেকে ১৫ শত কৃষকের মাঝে বোরো চাষের জন্য কৃষক প্রতি দুই কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।

৪নং কয়রা রফিকুল ইসলাম (৫৬) কৃষক বলেন, আমি এ বছর ৩ বিঘা জমিতে বোর ধান লাগাইছি। প্রায় এক মাসের মত সময় ধরে ইঁদুরে পর্যাপ্ত পরিমাণ ধান গাছের গোড়া কাটিতেছে। ঔষধ দিচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, কোন উপসহকারী কৃষি অফিসার একদিনও আমাদের বিলে আসেননি।

একই বিলের কৃষক দিদারুল ইসলাম বলেন, আমি এ বছর চারবিঘা জমিতে ধান লাগাইছি কিন্তু ইদুরে ধান গোড়া কাটতেছে খুব।

তিনি আরও বলেন, উপসহকারী কৃষি অফিসার মোটেও আসে না। যদি উপসহকারী কৃষি অফিসার একটু বিলে এসে আমাদের পরামর্শ দিতো তাহলে আমরা সেই ঔষধ প্রয়োগ করতাম।

সদর ইউনিয়ন ৩নং কয়রা সিমানার বিলের কৃষক মাওঃএস এম আমজাদ হুসাইন বলেন, আমি এ বছর পাঁচ বিঘা জমিতে বোরো ধান লাগাইছি খেতে ইঁদুরে ধান কাটছে খুব। ঔষধ দিচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না।

তিনি আরও বলেন,আমি প্রতি বছর ধান চাষ করি কিন্তু কৃষি অফিস থেকে কোন প্রণোদনা পায়নি এবং আমাদের ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার আমাদের বিলে মোটেও আসে না।

গাতির ঘেরির বিলের কৃষক আবুল কালাম বলেন, আমি এ বছর ১ বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। হঠাৎ করে ধানগাছে ইঁদুর লাগছে ঔষধ দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না।
তিনি অভিযোগ করে বলেন, আমাদের বিলে এখনো কোন উপসহকারী কৃষি অফিসার আসেনি। যদি কোন অফিসার এসে আমাদের একটু পরামর্শ দিত তাহলে আমরা সেই ওষুধ আমাদের ক্ষেতে প্রয়োগ করতাম। তাহলে ইঁদুরের হাত থেকে আমাদের বিলের ধানগুলো রক্ষা পেত।
একই কথা বলেন একই বিলের কৃষক হাসান মাহমুদসহ আরও অনেকে।

মহারাজপুর বিলের কৃষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমি এবছর এক বিঘা জমিতে বোরো ধান লাগাইছি। হঠাৎ করে ধান ক্ষেতে ইদুর লেগেছে ঔষধ দিচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না।

কয়রা উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার বলেন, ইঁদুরের উপদ্রব্য থেকে কৃষকদের রক্ষা করার জন্য আমাদের কৃষি অফিস, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।