1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যেখানেই জনতার দূর্ভোগ, সেখানেই ২৪ এর শক্তির উত্থান। বিনা লাভের দোকান - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

যেখানেই জনতার দূর্ভোগ, সেখানেই ২৪ এর শক্তির উত্থান। বিনা লাভের দোকান

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৮৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || রোজার মাসে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা মহানগর। আজ থেকে তারা চালু করেছে বিনা লাভের দোকান। খুলনায় ‘বিনা লাভের দোকান’পেয়ে ক্রেতারা খুশি মনে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন।

দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতির চরম অস্থির সময়ে রমজান মাসে এমন দোকান করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তারা।
বুধবার (৫ মার্চর) মহানগরীর শিববাড়ীর মোড়ে ‘বিনা লাভের দোকান’থেকে পণ্যসামগ্রী ক্রয়ের সময় সাধারণ ক্রেতারা এমনটি জানান। সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহের উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও টাস্কফোর্স খুলনা এ দোকানের আয়োজন করে।

বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ দোকান চালু থাকবে। ভিন্ন রকম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খুলনার সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, বিনা লাভের দোকানে ডিম ১ টি ১০ টাকা, ছোলা ১ কেজি ৯৫ টাকা, পেঁয়াজ ১ কেজি ৩৫ টাকা, রসুন এক কেজি ১০০ টাকা, বেগুন ৫০ টাকা, মুড়ি ৬৫ টাকা, খিরাই ১ কেজি ২৫ টাকা, বেসন ১ কেজি ৬৫ টাকা, লেবুর হালি ২৭ টাকা ও আলু ১৭ টাকা দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বাজারে উর্ধ্বগতি।
বাজার জুড়ে চলছে অসুস্থ প্রতিযোগিতা। এই সময়ে এমন উদ্যোগ কিছুটা হলেও কাজ করবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, ৫ই আগষ্টেরর বিজয়েরপর স্বৈরাচারী সরকার পালালেও তাদের দোসররা এখনও এই দেশে রয়ে গেছে। যারা এই বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে রমজান মাসে বাজারে অস্থিরতা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে আমাদের এই পদক্ষেপ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক নাঈম মল্লিক বলেন, প্রতি বছর রমজান এলে বাজারে জিনিস পত্রের দাম বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয় নি। এর থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে আমাদের এ উদ্যোগ। বিনা লাভের বাজারের পাশাপাশি আমরা সিটি কর্পোরেশন ও অন্যান্যদের সাথে সমন্বয় করে বাজার মনিটরিংও করছি।
আলম খান নামের এক ক্রেতা বলেন, বিনা লাভের দোকানে বাজার থেকে আমরা কিছু কম দামে পণ্য ক্রয় করতে পেরেছি। এজন্য আয়োজকদের অনেক ধন্যবাদ। এ রকম দোকান আরও থাকলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর কমিটির উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, রমজানের এই রহমতের মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা চাচ্ছি সাধারণ মানুষ যেন একটু স্বস্তিতে বাজার করতে পারে। বাংলাদেশে যে দামে পণ্য ক্রয় করা হয় কয়েক হাত ঘুরে বিক্রয় করার সময় তা বেশি দামে বিক্রি করতে হয়। সিন্ডিকেট ও কালোবাজারীদের হাত থেকে মুক্ত হয়ে যাতে সাধারণ মানুষ স্বস্তিতে পণ্য ক্রয় করাতে পারে সেই প্রচেষ্টা আমাদের।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।