1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

কালিগঞ্জ রোকেয়া মুনসুর মহিলা কলেজের গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ|| সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রোকেয়া মুনসুর মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির পরিচিতি সভা এবং ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার পরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজটির নবগঠিত গভর্নিং বডির সভাপতি ও সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লা পলাশ। তিনি বলেন আমার পিতা সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এ মনসুর আলী খুলনার বাড়ি বিক্রয় করে এই অঞ্চলের নারী শিক্ষার প্রসার ও নারী জাগরণের জন্য উপজেলা সদরে মাদ্রাসা ও মহিলা কলেজ প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। সে সময় আমার পিতা আমাকে ও আমার মাকে তার স্বপ্নের কথা বলেছিলেন, তিনি এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার মায়ের ভূমিকার কথাও তুলে ধরেন এবং কলেজটির প্রতিষ্ঠা লগ্নে যারা সহযোগীতা করেছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

উপজেলার প্রাণকেন্দ্র অবস্থিত এ নারী শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং কমিটিতে হিতৈষী সদস্য মনোনীত হয়েছেন কলারোয়া মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মুকুল। বিদ্যুৎসাহী সদস্য কুমিরা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শেখ সাইফুল বারী সফু, শেখ নাজমুল ইসলাম। অভিভাবক প্রতিনিধি শেখ রেজাউল করিম ও শেখ জাফরুল্লা। শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস, সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন। অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির সকলকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরিচিতি সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, কলেজের সাবেক কমিটির সদস্য গোলাম মাওলা, খায়রুল ইসলাম প্রমূখ।

সবশেষে প্রধান অতিথি এইচ এম রহমতুল্লাহ পলাশ কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।