1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জুলুমকারীরা পালালেও পর্দার অন্তরালে তারা সক্রিয় - মির্জা ফকরুল - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

জুলুমকারীরা পালালেও পর্দার অন্তরালে তারা সক্রিয় – মির্জা ফকরুল

  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার শেয়ার হয়েছে

মোঃ মাহাতাবুর রহমান, বার্তা সম্পাদক|| নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি,আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও পতিত স্বৈরাচারের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে ঢাকা জেলা বিএনপির সমাবেশ ধামরাইয়ের যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, উপজেলা বিএনপির সভাপতি ও নির্বাহী সদস্য তমিজ উদ্দিন, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন মুরাদ,ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন,আমরা দ্রুত সময়ের মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন চাই। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় নির্বাচন নয়। আগে স্থানীয় নির্বাচন হলে খুনখারাবি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে।

ফকরুল বলেন, আমরা অনেক জুলুম ও নির্যাতনের স্বীকার হয়েছি। যারা ফ্যাসিস্ট ও জুলুম কারীরা দেশ থেকে পালালেও আড়ালে বসে দেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা সম্মিলিত ভাবে ধৈর্য্যের সাথে মোকাবেলা করবো। আমাদের দলে চাঁদাবাজির কোনো ঠাঁই হবে না।

দলের এই শীর্ষ নেতা ধামরাই কে বিএনপির ঘাঁটি হিসেবে উল্লেখ করেন এবং সবাই কে একযোগে দলীয় স্বার্থে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে মহিলা দলের নেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সুলতানা আহমেদের একটা বক্তব্য নিয়ে বিবাদে জড়িয়ে পরে দুপক্ষ। পরে উর্ধ্বতন নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।