1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রেস ব্রিফিং - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

খুলনায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রেস ব্রিফিং

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি|| খুলনার ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ১৩ ই ফেব্রুয়ারি সকালে এক প্রেস ব্রিফিং খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। এসময়ে তিনি টুর্নামেন্টের সার্বিক বিষয় ধরেন গণমাধ্যম কর্মীদেরকে। উক্ত অনুষ্ঠানে তিনি আরও জানান, ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ-সহ এ-গ্রুপের সকল খেলা খুলনায় অনুষ্ঠিত হবে।

খেলার প্রতিযোগিতায় মোট ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। গ্রুপ পর্যায়ে কেবল মাত্র বি-গ্রুপের খেলাগুলো কক্সবাজারে অনুষ্ঠিত হবে এছাড়া গ্রুপ পর্যায়ের ম্যাচগুলো দুই দিনের এবং সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ তিন দিনে আগামী ১৮-১৯ ফেব্রুয়ারি খুলনার বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় উদ্বোধনী খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান দল ও বরিশাল বিভাগীয় দল পরস্পরের মোকাবিলা করবে।

উক্ত প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় দলে খেলারযোগ্য অনেক উদীয়মান খেলোয়াড় বের হয়ে আসবে বলে আমি আশা করি। খুলনার মানুষ সর্বদাই ক্রিকেটপ্রেমী। এ টুর্নামেন্টের সফল আয়োজনের মাধ্যমে খুলনায় আরও টুর্নামেন্টের আয়োজনের দ্বার উন্মোচিত হওয়ার প্রত্যাশা করা যায়।

খুলনায় অনুষ্ঠিতব্য খেলাগুলো খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১৬-১৮ মার্চ। উক্ত প্রেস ব্রিফিংয়ে খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ বকতিয়ার রহমান খুলনার প্রবীণ সাংবাদিক শেখ দিদারুল আলম সহ ইলেকট্রনিক্সও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।