1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই-আগস্ট মঞ্চ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

খুলনায় একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই-আগস্ট মঞ্চ

  • প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানে শনিবার (১ লা ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে মেলা শুরু হয়।

বিকেল ৪টার দিকে বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার মেলার উদ্বোধন করেন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।

জানা যায়, মেলায় ১০০টি স্টল রয়েছে। এরইমধ্যে সবগুলো স্টল বরাদ্দ হয়েছে। মেলায় সিসি ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান জানান, মেলায় খুলনা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন জেলার প্রকাশনী ও বই বিক্রেতারা স্টল নিয়েছেন।

১০০টি স্টলের মধ্যে ৮৫টি স্টলে শুধু বই থাকবে। বাকি ১৫টি স্টল ক্ষুদ্র ও কুটির শিল্প এবং খাবারের দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কবি-সাহিত্যিকদের আড্ডাস্থল লেখক কুঞ্জ ও সাংবাদিকদের জন্য মিডিয়া স্টল রয়েছে।

তিনি আরও জানান, এবারের মেলায় আকর্ষণ হিসেবে আছে জুলাই-আগস্ট মঞ্চ। সেইসঙ্গে প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানের জন্য আছে মূলমঞ্চ। যেখানে মাসব্যাপী নানা আয়োজন রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও সরকারি বিএল কলেজের অধ্যক্ষ শেখ মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।