1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

দিঘলিয়ায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩০৫ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম,দিঘলিয়া খুলনা || তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক ১১,১২ ও ১৩ জানুয়ারী পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছয়টি দলের নাম যথাক্রমে- দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ, সেনহাটি ইউনিয়ন ফুটবল একাদশ, বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশ, গাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ, আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশ।

আজ ১১ জানুয়ারি ২০২৫ সকাল ১০টায় উপজেলার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত ছয় দলীয় অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। খেলা শুরুর পূর্বেই ফুটবল প্রেমী দর্শক, টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের উপস্থিতি ছিল লক্ষণীয়। প্রতিযোগী ছয়টি দল ছাড়াও এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, এবং ক্রীড়ামোদি দর্শক ও বিভিন্ন পেশাজীবী জনগণের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত।

খেলা পরিচালনার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চারজন দক্ষ রেফারি উপস্থিত ছিলেন। আজ মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হয়। খেলা দুটিতে খেলোয়াড়বৃন্দ যেমন তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দর্শকদের মন কেড়েছেন তেমনি রেফারিগন তাদের শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা পরিচালনা করতে সমর্থ হয়েছেন। প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় আড়ংঘাটা ইউনিয়ন ফুটবল একাদশ এবং যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। এ খেলায় আড়ংঘাটা ফুটবল একাদশ যোগীপোল ইউনিয়ন ফুটবল একাদশকে খুব সহজে ৫-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারাকপুর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে। দ্বিতীয় এ খেলায় দিঘলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ৮-১ গোলে বারাকপুর ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নিত হয়। খেলা শুরুর পূর্ব থেকে শেষ অবধি সুমিষ্ট কন্ঠে ধারাভাষ্যের মাধ্যমে দর্শক-শ্রোতাদের আনন্দ দান করেছেন ধারাভাষ্যকার মাস্টার মেহেদী হাসান।

খেলা শেষে খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের, রেফারিদের, দর্শকদের এবং উপস্থিত সকলকে সুন্দরভাবে খেলা পরিচালনায় সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।