1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটা মঠের খেয়া ঘাটে যাত্রী পারাপারে অনিয়ম;জনদুর্ভোগ দেখার কেউ নেই - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল

বটিয়াঘাটা মঠের খেয়া ঘাটে যাত্রী পারাপারে অনিয়ম;জনদুর্ভোগ দেখার কেউ নেই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৯২ বার শেয়ার হয়েছে

মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলার ২নং সদর ইউনিয়নের ফুলতলায় অবস্থিত মঠের খেয়াঘাটে অনিয়মের মাত্রা চরম সীমা অতিক্রম করেছে। সূত্রে প্রকাশ মঠের খেয়া ঘাট দিয়ে বটিয়াঘাটা উপজেলার সাথে তিন ইউনিয়নের যোগাযোগ বালিয়াডাঙ্গা,ভান্ডারকোট,ও আমিরপুর জনগনের অধিকাংশই এই ঘাট পার হয়ে বটিয়াঘাটা,খুলনা,ও চালনায় যাতায়াত করে থাকে।

এদিকে বটিয়াঘাটা,গঙ্গারামপুর,সুররখালী সহ শহর থেকে প্রতিদিন শতশত চাকুরিজীবি নদী পার হয়ে বিরাট,ঝালবাড়ী,বুজবুনিয়া,ভান্ডারকোটসহ বিভিন্ন এলাকায় স্কুল,কলেজ,ব্যাংক,হসপিটালের রোগীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের কর্মস্হলে যায়।কিন্তু তাদের পারাপারের মাধ্যম মঠের খেয়াঘাটে মাত্র একটি খেয়ার নৌকা থাকায় তাদের বিড়ম্বনায় পড়তে হয়।একটা খেয়া মিস করলে ৪০ মিনিট থেকে ১ ঘন্টা বসে থাকতে হয়।এদিকে ঘাটের সরকারি টোল জনপ্রতি ৫ টাকা ধার্য থাকলেও প্রত্যেকের কাছ থেকে দ্বিগুণ ১০ টাকা নেওয়া হয়।প্রতিটি মটর সাইকেল ২০ টাকা ধার্য থাকলেও নেয়া হয় সর্বনিম্ন ৬০ থেকে ১০০ টাকা।

ঘাটের টোল আদায়কারী মিন্টুর কাছে জানতে চাইলে তিনি অকপটেই স্বীকার করে নেন জনপ্রতি ১০ ও মোটর সাইকেল প্রতি ৬০ টাকা নিয়ে থাকি।এত জনবহুল একটি ঘাটে মাত্র একটি নৌকা দিয়ে ঘাট মালিক ঘাট চালিয়ে যাচ্ছে এটা ভাবাই যায়না।ঘাটের মাঝিদের কাছে নৌকা বাড়ানোর কথা জানতে চাইলে তারা বলেন নৌকায় কাজ করাচ্ছি।এদিকে সন্ধা ৭ টার পর এই ঘাটের ওই ১টি নৌকা ও বন্ধ করে দেওয়া হয়।৭ টার পর কারো কোনো আত্মীয় স্বজন মারা গেলেও বিকল্প পথ ছাড়া এই ঘাট দিয়ে পার হওয়া যায়না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রীর কাছে জানতে চাইলে তারা বলেন এই ঘাটে সবসময়ই এরা বেশি টোল নিয়ে থাকে, বিকল্প ব্যবস্হা না থাকায় বাধ্য হয়ে আমাদের এদের অনিয়ম সহ্য করতে হয়।তারা আরও বলেন এরা প্রভাবশালী হওয়ায় কেউ এদের উপর কথা বলেনা।অবিলম্বে ঘাটের পারাপারের টোলের চার্ট ঘাটে টানানোর জন্য এবং জলদি নৌকা বৃদ্ধির জন্য জোর দাবি এলাকাবাসীর।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।