1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - Khulnar Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

লোহাগড়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩১২ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || যথাযথ মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের কুন্দশী চৌরাস্তায় এসে সমাবেত হয়।

পরে কুন্দশী চৌরাস্তা থেকে উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের জিয়া মঞ্চ চত্বরে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান,উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার,পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ,সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাঈদ আলম শিপলু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, শেখ জহিরুল ইসলাম জহির,বিএনপি নেতা আবু হায়াত সাবু,সাচ্চু মিয়া,এস এম শাহিন বিপ্লবসহ প্রমূখ।

এরপর সকাল ১১ টায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরের জিয়া মঞ্চে লোহাগড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র’র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আবু রিয়াদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা এস এ মাসুম হিসাম, প্রবীণ বিএনপি নেতা শ, ম, লুৎফর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতীকি সাজে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আন-নূর-তাহা উপস্থিত ছিলেন। একই মঞ্চে বিকালে স্হানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।