1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় ১৬ দলীয় হাডুডু টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

লোহাগড়ায় ১৬ দলীয় হাডুডু টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় “কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট”র চুড়ান্ত পর্বের খেলার উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪ টায় নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে নলদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিল্লুর রহমানের সভাপতিত্বে ও রিয়াজুল ইসলাম টিংকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল পিপিলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, এনপিপি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী শওকত আলী, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বদরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি জহির ফকির, এনপিপি নেতা মোল্যা বদিয়ার রহমানসহ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এনপিপির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ” এ দেশের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মানুষ। মানুষজন এদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। মানুষজন তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। অন্তর্বর্তীকালীন
সরকারের নিকট তিনি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দাবী জানান।

পরে অতিথিবৃন্দ নলদী বাজার সংলগ্ন ক্লাব মাঠে ১৬ দলীয় কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।