1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

ভুটানকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বাংলাদেশ

  • প্রকাশিত : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩৬৬ বার শেয়ার হয়েছে

নিউজ ডেক্স || সাফ নারী ফুটবলের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই জয়টা মোটামুটি নিশ্চিত হয়ে যায় লালসবুজের মেয়েদের।

তহুরা খাতুন ও অধিনায়ক সাবিনার জোড়া গোলে এই অর্ধে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল ৫-১ গোলে। দ্বিতীয়ার্ধে গোল আসে দুটি। তহুরা হ্যাটট্রিক পূর্ণ করেছেন এই অর্ধে। ম্যাচসেরা তহুরার তিনটি গোলই বাঁ পায়ের শটে। প্রথম দুটি বক্সের বাইরে থেকে। দ্বিতীয়ার্ধে অন্য গোলটি এনে দেন ডিফেন্ডার শিউলি আজিম। সেমিফাইনালের মতো বড় ম্যাচে বাংলাদেশের জয় ৭-১ গোলের বিশাল ব্যবধানে।

দক্ষিণ এশিয়ার ‘নারী বিশ্বকাপ’ নামে খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার বাংলাদেশ ফাইনালে ওঠে ২০১৬ সালে। সেবার শিরোপা লড়াইয়ে ৩-১ গোলে হারতে হয় ভারতের কাছে। ২০১৯ সালে বাংলাদেশের বিদায় সেমিতে। ২০২২ সালে সর্বশেষ সাফে ফাইনালে উঠে অবশ্য আর হতাশা নয়। স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ জেতে বাংলাদেশের মেয়েরা। শিরোপা ধরে রাখার শেষ লড়াই এবার ৩০ অক্টোবর। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ সামনে পাবে আজই নেপাল-ভারত দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলকে।

আজ সপ্তম মিনিটে বাংলাদেশের গোল উৎসবের সূচনা করেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। চোটে পড়া ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রের জায়গায় একাদশে সুযোগ পাওয়া সাগরিকা থেকে তহুরার পা ঘুরে বল পান ঋতুপর্ণা। ঋতু বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে বল পাঠান জালে। ১১ মিনিটে ব্যবধান বাড়তে। কিন্তু ঋতুর ক্রস থেকে সাগরিকার হেড গোললাইন থেকে হেডে সেভ করেন ভুটানের এক ডিফেন্ডার।

১৪ মিনিটে ২-০ হয়েছে। শিউলি থেকে বল পেয়ে বক্সের সামনে থেকে বাঁ পায়ের দারুণ শটে তহুরা করেন ২-০। ২৫ মিনিটে সাবিনার প্লেসিং লাগে ভুটানের সাইড পোস্টে। পরক্ষণেই অবশ্য মনিকার গোলমুখে ফেলা বল সহজেই প্লেসিং করেন সাবিনা। টুর্নামেন্টে যেটি তাঁর প্রথম গোল। আগের দিন অসুস্থ থাকায় অনুশীলন করতে না পারা সাবিনার খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু মাঠে নেমে জ্বলে উঠেছেন।

৩৪ মিনিটে আবারও তহুরা-ঝলক। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে করেন ৪-০। দুই মিনিট পরই ভুটানের গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল পাঠিয়ে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন সাবিনা। ৫৮ মিনিটে তহুরা খাতুন নিজের তৃতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন। বদলি নামা সানজিদার কর্নারে শিউলি আজমের হেডে ৭২ মিনিটে হয় ৭-১।

দ্বিতীয় গোলের ওপর ভুটানের মেয়েরা কিছুটা মাথা তোলার চেষ্টা করছিল। বাংলাদেশের রক্ষণেও তারা দুবার বল নিয়ে এসে গোলের পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু ভুটান গোল করবে কী, গোল ঠেকাতেই ব্যস্ত ছিল বেশি। তবে ৪০ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছে ভুটান। গোল করেছেন ভুটানের স্ট্রাইকার দেকি হাজম। দ্বিতীয়ার্ধে দুটি বদল নিয়ে নামে ভুটান। বদলি দুজনই গোলের সুযোগ তৈরি করেন। তবে গোল আসেনি, উল্টো দুটি গোল খেয়েছে তারা। গ্যালারি থেকে ‘ভুটান, ভুটান’ স্লোগানও কোনো কাজে আসেনি।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে গত সাফের সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। ব্যবধানটা এবার কাছাকাছিই। পাত্তাই পায়নি ভুটান, যারা এই টুর্নামেন্টে স্বাগতিক নেপালের সঙ্গে গোলশুন্য ড্র করেছে। শ্রীলঙ্কাকে ৪ ও মালদ্বীপকে দিয়েছে ১৩ গোল। গ্রুপ পর্বে ৩ ম্যাচে করেছে ১৭ গোল। সেমিফাইনালে সেই ভুটান কোনো লড়াই-ই করতে পারেনি আত্মবিশ্বাসী ও শক্তিতে এগিয়ে থাকা বাংলাদেশের সঙ্গে।

জয় নিশ্চিত হওয়ার পর ৬৩ মিনিটে একসঙ্গে তিনটি বদল আনেন বাংলাদেশ কোচ। এরপর বদল আনেন আরও দুটি। জয় নিয়ে যখন কোনো চিন্তাই নেই,বেঞ্চটা তো একটু দেখে নেওয়াই যায়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।