1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সরকার নির্ধারিত ডিমের দাম ১৪২, বিক্রি হচ্ছে ১৬৫ টাকা ডজন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

সরকার নির্ধারিত ডিমের দাম ১৪২, বিক্রি হচ্ছে ১৬৫ টাকা ডজন

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩২২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || সরকারের নির্ধারণ করা দামে এখনো মিলছে না ডিম। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকা ৪০ পয়সা থেকে ৮০ পয়সায়। সে হিসাবে প্রতি ডজন ১৬৫ টাকা বা এর বেশি। যদিও সরকারি নির্ধারিত দামে প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা বা ডজন ১৪২ টাকায় বিক্রি হওয়ার কথা। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা। এদিকে সারাদেশে টানা বৃষ্টির কারণে চড়া সবজির বাজারও।

এক যুগেরও বেশি সময় ধরে ডিম বিক্রি করছেন সাহনেওয়াজ বাপ্পি খুলনার নিত্য প্রয়োজনীয় বাজারে পুরোনো ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন।ডিমের বর্তমান বাজার নিয়ে তিনিও দুশ্চিন্তায়। সরকার নির্ধারিত দাম আর বাজারের বাস্তবতা মেলাতে পারছেন না। ডিম ব্যবসায়ী সাহ নেওয়াজ বাপ্পি বলছেন, দুটি উপায়ে কমতে পারে ডিমের দাম।

তিনি বলেন,পোল্ট্রি খাবারের দাম যদি কমানো হয় এবং মনিটরিংটা যদি ঠিক হয় তাহলে ডিমের দামটা ক্রেতাদের নাগালের মধ্যে আসা সম্ভব।বাজারগুলোতে সরকারের নির্ধারণ করা দামে মিলছে না ডিম। ১১ টাকা ৮৭ পয়সা পিস বিক্রি করার কথা থাকলেও ১৩ টাকা ৪০ পয়সা থেকে ৮০ পয়সায় বিক্রি হচ্ছে প্রতি পিস ডিম।

ডিম ক্রেতাদের মধ্যে একজন জানান,সরকারি যে দাম নির্ধারণ করা হয়েছে তা হলো ১৪২ টাকা। সে দাম দরে আমরা বাজার থেকে পাচ্ছি না।

ফার্মে আগে যেই উৎপাদনটা হতো,এখন সেই উৎপাদনটা একেবারেই কম। এইজন্য মালের দাম বাড়ছে বলে জানান আরেক বিক্রেতা।ডিম ব্যবসায়ী সাহনেওয়াজ বাপ্পি বলেন এ অবস্থায় ডিমের বাজার তদারকিতে অভিযানে নামে ভোক্তা অধিকার। খুলনা নিত্য প্রয়োজনীয় বাজারে বিভিন্ন দোকান ঘুরে ডিমের মূল্য তালিকা টাঙানো সহ বিভিন্ন নির্দেশনা দেয় সংস্থাটি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় বলেন,বিক্রেতারা ডিমের বাজারে দাম বেড়ে যাওয়ার কারণ হিসাবে দেখাচ্ছে যে খামারিদের কাছ থেকে ডিমের সংগ্রহ কম করতে পারছে। যার জন্য যোগান কম এবং দামটা বেশি।এটা তারা বলছে কিন্তু পরবর্তীতে আমরা এটাও যাচাই করবো।’

এদিকে মুরগির বাজারেও দাম বাড়তি। কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ২০০-২১০ আর সোনালি মুরগী সর্বোচ্চ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বৃষ্টির অজুহাতে কাঁচাবাজারে বেড়েছে সব সবজির দাম। সপ্তাহ ব্যবধানে ৭০-৮০ টাকা বেড়ে কাঁচা মরিচ ছুঁয়েছে ৩২০-৩৪০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা, ঢেঁড়স ৬৫-৭০ পেয়াজ ১১০,আলু ৬৫,রসুন ২২০ টাকাসহ বাজারে পাওয়া শাকের আটির দামও বেড়ে ৫-১০ টাকা।

বাজারে সবজির সরবরাহ কমার দাবি করে বিক্রেতারা বলছেন,পাইকারিতে দাম বেশি থাকায় খুচরা পর্যায়েও বেড়েছে দাম। আর ক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা।

এদিকে সাপ্তাহিক ছুটিতে মাছের বাজারও ঊর্ধ্বমুখী। সব দেশি মাছ কেজিতে ১০-২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে। আর বড় ইলিশের দাম রাখা হচ্ছে কেজিপ্রতি ১৬শ থেকে ১৭শ টাকা।

মাছ বিক্রেতাদের মধ্যে একজন জানান, মাছের আমদানি কম। সরবরাহ কম। ইন্ডিয়া যাচ্ছে মাছ এইজন্য দাম বেশি।
এদিকে গরুর মাংস ও খাসীর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।