1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় ৭কি:মি: দুরবর্তী ইউপি থেকে পৌরসভায় পানি বন্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

পাইকগাছায় ৭কি:মি: দুরবর্তী ইউপি থেকে পৌরসভায় পানি বন্ধে ইউনিয়নবাসীর মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৫৭ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা পৌরসভা উপজেলার গদাইপুর ইউনিয়ন থেকে পানি নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার গদাইপুর মোড় নামক স্থানে উপজেলা নার্সারি সমিতি, ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটি ও ইউনিয়ন বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,বিগত আওয়ামী সরকারের আমলে আওয়ামী লীগের কিছু স্বার্থনেসি নেতা-কর্মী ও দালালদের যোগসাজসে পেশী শক্তির বলে গদাইপুর গ্রামে বিতর্কিত জমি কিনে শক্তিশালী পানির প্লান স্থাপন করেন। পানি সরবরাহের জন্য মেইন সড়কের মাটির নিচ দিয়ে ৭ কিলোমিটার পাইপ লাইনও স্থাপন করেন। এ সময় পৌরসভার পানির প্লান্ট বন্ধে ও তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগসহ প্রতিরোধ সংগ্রাম করেও কোনো লাভ হয়নি। পৌরসভা আওয়ামীলীগ ও প্রশাসনের ক্ষমতা বলে স্থাপনা কাজ অব্যহত রাখে। এছাড়াও প্রতিবাদ কারীদের বিরুদ্ধে বিগত সময়ে বিভিন্ন ভাবে হয়রানি করে প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করেন। পৌরসভার কার্যক্রমের বিরুদ্ধে আবারও ইউনিয়নবাসী সোচ্চার হয়ে মানববন্ধন করে পানির প্লান্ট বন্ধেরর দাবী জানান। এ সময় বক্তারা আরো বলেন, রক্ত দিবো, জীবন দিবো, তবুও ইউনিয়ন থেকে পৌরসভায় পানি দিবো না।

মানববন্ধনে গদাইপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাওলানা এসএম আমিনুল ইসলাম,গদাইপুর ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সভাপতি এস এম আমিনুল ইসলাম কাজল, মুফতি মাওলানা কুদরত উল্লাহ কাসেমী, ইউপি সদস্য মীর আনোয়ার এলাহী, মোঃ শহিদুল ইসলাম, জাহানারা বেগম,খুকুমনি।

ইউনিয়ন প্রাকৃতিক সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদার,সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, কাজী আবুল বাশার খোকা,রওশন সরদার, কাজী সিফাত উল্লাহ, আল-আমিন মোড়ল,শামিম হোসেন,কাজী শুভ,রজব আলী গাজী,শামসুর রহমানসহ ইউনিয়নের সকল স্তরের বিভিন্ন শ্রেণী পেশার শতশত মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।