1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শিল্পপতি আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

শিল্পপতি আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৫ বার শেয়ার হয়েছে

মোঃ রাজু হাওলাদার,খুলনা || আরাফাত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং প্রতিষ্ঠানে হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শান্তি ও বিচারের দাবিতে আরাফাত গ্রুপ, আরাফাত আবাসিক প্রকল্পবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত ছাত্র সমাজ ও পরিবারের পক্ষ থেকে নগরীর শিববাড়ি মোড়স্থ বুধবার দুপুর ১২ টায় মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।

উক্ত মানব বন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুক্তা রহমান। মোঃ শামসুর রহমানের সভাপতিত্বে মানব বন্ধনে উপস্থিত ছিলেন আরাফাত গ্রুপের পরিচালক এস এম আশফাকুর রহমান রাজীব,
পরিচালক কে এম মামুনুর রহমান,মোঃ শরীফ রহমান, মোঃ নুরুজ্জামান,মোঃ সাজ্জাদ আলী, এস এম জসীম উদ্দিন, মোঃ মনিরুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম বাবু,মোঃ জসীম খান, মোঃ গোলাম রাব্বি,মোঃ জাকির হোসেন,গোলাম সরোয়ার, এস এম রফিক,হারুনর রশীদ,মোঃ সালাউদ্দিন, মোঃ আরিফ,মোঃ জনি,শেখ শওকত আলী মাসুম,আরিফুল ইসলাম,নয়ন চৌধুরী,হেলাল চৌধুরী,বি এম শামীম,রনি, জুয়েল, শেখ কওছার আলী,মোঃ ইব্রাহীম,স্বপন হাওলাদার,জুথি,বিথী,লবনী, মিথিলা,মীমসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত কোমলমতি ছাত্র সমাজ এবং বিভিন্ন মহলের নেত্রীবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমাদের সন্তানরা রাজপথে নেমেছিল। ঠিক এমন সময় ছাত্রনেতা আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আমরা মা-বাবা ও অভিভাবকরা আর ঘরে বসে থাকতে পারিনি। আমরাও সন্তানদের সাথে যোগ দেই। সন্তানদের সাথে আমার স্বামী এস এম আরিফুর রহমান মিঠুও যোগ দিয়ে প্রথম সারিতে নেতৃত্ব দেন। যার প্রমাণ সোস্যাল মিডিয়া ও গণমাধ্যমে রয়েছে। যদি ৫ আগষ্ট দেশ স্বাধীন না হতো তাহলে হয়তোবা আজ স্বপরিবারে আমাদের আয়না ঘরে থাকতে হতো। কিন্তু আজ স্বাধীন দেশে আমার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, সম্মানহানী, অপপ্রচার এবং আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করছে একটি দুষকৃতকারী চক্র। তিনি সকল ষড়যন্ত্রেও বিরুদ্ধে খুলনাবাসী ও প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।