1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন    - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
ডুমুরিয়ার ভদ্রা খালে অবৈধ চায়না দুয়ারী জাল উচ্ছেদে যৌথ অভিযান, মৎস্যসম্পদ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক

লোহাগড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন   

  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়ায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও আধুনিক ক্রিকেটের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল ইসলাম এ  কথা বলেন।

০৬ নং জয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন কামরুল মোল্যার সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

এসময় তিনি আরও বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন দক্ষ ক্রীড়া সংগঠক। তিনি দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে ফ্যাসিস্ট হাসিনা নির্যাতন করে বিনাচিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, আমরা তাঁর মৃত্যুর সঠিক তদন্ত দাবী করছি। আরাফাত রহমান কোকো ছিলেন আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা।

ক্রীড়া চর্চা না থাকার কারণে দেশের যুবসমাজ বিপথগামী হচ্ছে। ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুব সমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত থাকতে হবে। এ ব্যাপারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, নড়াইল সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুসহ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।