1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অন্যকে নয়, আগে নিজেকে ভালোবাসতে শিখুন - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত কেশবপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি লন্ড ভন্ড, বিদ্যুৎ বিপর্যয় কেশবপুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া ও উপহার বিতরণ মোল্লাহাটে ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির লাশ দাফন না সৎকার-এ নিয়ে উত্তেজনা

অন্যকে নয়, আগে নিজেকে ভালোবাসতে শিখুন

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৯২ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর ||শ্রদ্ধা, আনুগত্য, যোগাযোগ, বোঝাপড়া এবং বিশ্বাসের সমন্বয়ে দু’জন মানুষের মধ্যে সুস্থ এবং নিরাপদ সম্পর্ক গড়ে ওঠে। এজন্য দু’জন মানুষের পক্ষ থেকেই চেষ্টা করতে হবে।

কিন্তু অন্যকে ভালোবাসতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই নিজেকে ভালোবাসার কথা ভুলে যাই!

নিজেকে যখন ভালোবাসবেন, তখন নিজের ভালো-মন্দ সম্পর্কে গভীরভাবে জানতে পারবেন। কোথায় উন্নতি দরকার, কী করলে নিজেকে আরো একটু ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন, তা বুঝতে পারবেন। সব মিলিয়ে আপনার চারপাশকেও অন্যরকম সুন্দর করে তুলবে।
অন্যকে ভালোবাসলে মনে প্রত্যাশার জন্ম নেয়, একপ্রকার চাপ থাকে। কিন্তু নিজেকে ভালোবাসার জন্য কোনো প্রত্যাশা লাগে না। নিজেকে ভালোবাসলে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে ওঠা যায়।

যেকোনো সমস্যা সমাধানের সময় সবার আগে জানতে হয় যে, আমরা আসলে কী সমাধান করতে চাচ্ছি। আত্ম-প্রতিফলন আমাদের সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে সাহায্য করে।

আত্ম-প্রতিফলনের ফলে আমরা নিজেদের ত্রুটি এবং অপূর্ণতাগুলো চিনতে পারি। নিজের সাথে বোঝাপড়া ভালো হয়। আপনি যখন নিজের ভুলগুলো সম্পর্কে অবগত থাকবেন, তখন আন্তরিকভাবে ভুল স্বীকার করার ক্ষমতাও অর্জন করবেন।

মনে রাখবেন, ভুল স্বীকার এবং তার জন্যে ক্ষমা প্রার্থনা শক্তিমানেরাই করে থাকেন; এমন চর্চা আপনার সম্পর্কগুলোকে আরও দৃঢ় করবে।

অন্যের পছন্দকে প্রাধান্য দিতে গিয়ে কখনো কখনো নিজের ইচ্ছাগুলোকে ভুলে যাই আমরা। আমাদের কাছে নিজেকে প্রাধান্য দেওয়ার অর্থ হয়ে দাঁড়ায় স্বার্থপরতা।

অথচ নিজেকে ভালো রাখতে চাইলে নিজের ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়া খুব জরুরি। নিজেদের চিন্তাভাবনা, অভিমত এবং ইচ্ছার প্রতিফলন ঘটালে, অন্যের সাথে আরও ভালোভাবে যোগাযোগের পথ তৈরি হয়।

সবচেয়ে বড় কথা, আত্মোন্নয়নের জন্য নিজেকে জানা, বোঝা এবং ভালোবাসার প্রয়োজন।

নিজের ভালো-মন্দ বুঝে গেলে দিনশেষে আপনিও বুঝবেন, আপনাকে কে সত্যিকারের ভালোবাসে !

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।