1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ময়ূর ব্রীজ পর্যন্ত বেহাল সড়ক ! মেরামতের দাবিতে মানববন্ধন - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

খুলনায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ময়ূর ব্রীজ পর্যন্ত বেহাল সড়ক ! মেরামতের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩২০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||কেডিএ ও খুলনা সিটি কর্পোরেশনের উদাসীনতায় সোনাডাঙ্গা বাস টার্মিনাল হইতে ময়ূর ব্রীজ পর্যন্ত দীর্ঘদিন যাবত অবহেলিত ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সড়কটি দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন করেছে খুলনা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার ( ২৬ মে ) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: মোকাম্মেল হোসেন, কার্যকরী সভাপতি মোঃ সাইফুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোঃ রবিউল করিম, যুগ্ম সম্পাদক, মো: বাবুল হোসেন, মোঃ ইয়াসিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক, মোঃ জিয়াউর রহমান জিকু, কোষাধক্ষ্য, মনিরুল ইসলাম মারুফ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, আগামী ১ মাসের মধ্যেই সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ময়ূর ব্রীজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত এই রাস্তাটি মেরামত করতে হবে।

যদি ১ মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাটি মেরামত করার না হয় তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে। নেতৃবৃন্দ অভিযোগ করে আরো বলেন, গল্লামারি থেকে বিআরটিসি বাস যেতে দেওয়া হলেও আমাদের কোন যানবাহন যেতে দেওয়া হয় না। যার কারণে আমরা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।

পরে কেডিএ ও সিটি কর্পোরেশন কে ১ মাসের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন শেষ করেন খুলনা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।