1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আন্দোলন চলবে, আসিফ-মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

আন্দোলন চলবে, আসিফ-মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণার দাবিতে টানা আন্দোলন চলছে। তার কর্মী-সমর্থকরা কাকরাইলে অবস্থান নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন। সেই আন্দোলনে গিয়ে একাত্মতা ঘোষণা করে ইশরাক হোসেন বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুধু মেয়র পদে শপথ নয়, অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।

বুধবার (২১ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে ইশরাক এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, মেয়র বুঝি না, এই সরকার নিরপেক্ষ নয় তা সবার সামনে উন্মোচিত। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগ করতে হবে।

তারা পদত্যাগ করে নিজেদের রাজনৈতিক দলের (এনসিপি) হয়ে কাজ করুক, কিন্তু সরকারে থেকে এসব করা যাবে না।

এনসিপির সমালোচনা করে তিনি বলেন, একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দল গঠনের পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে।

বিএনপি নেতা বলেন, সরকারের ভেতর থেকে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করা হয়েছে। নির্বাচন কমিশনের ওপর চাপ প্রয়োগ করছে। তাহলে কি আশা করা যায় যে, এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে?

সমর্থকদের উদ্দেশে ইশরাক বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সকল স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারবো।

দাবি আদায় পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, পেছনে ফেরার কোনো সুযোগ নাই। যতদিন দাবি মানা হবে না ততদিন আমরা এখান থেকে যাব না।

এর আগে বিকেলে ইশরাক তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানান, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ।’ এর আগে দুপুরে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়েছেন, ‘নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’

ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তার সমর্থকরা। ক্রমেই আন্দোলনের তীব্রতা বাড়লেও এখনো সমাধান হয়নি শপথের।

তবে কর্মসূচি চালিয়ে আসছেন কর্মী-সমর্থকরা। বুধবার মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন অব্যাহত রেখেছেন। এতদিন দূরে বসে আন্দোলন প্রত্যক্ষ করলেও অবশেষে সমর্থকদের সঙ্গে রাস্তায় নামলেন ইশরাক।

সরকার পতনের পর গত ২৭ মার্চ ট্রাইব্যুনালের রায়ে ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। এরপর গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।

পরবর্তী সময়ে গত ২৭ এপ্রিল আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

কিন্তু মেয়র হিসেবে এখনো শপথ নেওয়া হয়নি তার।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।