1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইশরাককে মেয়র করার দাবি: মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে বিএনপি’র হাজারো নেতাকর্মীর অবস্থান - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

ইশরাককে মেয়র করার দাবি: মৎস্য ভবন ও কাকরাইল মোড়ে বিএনপি’র হাজারো নেতাকর্মীর অবস্থান

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৭ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বসানোর বিষয়ে তাঁর সমর্থকদের দেওয়া আলটিমেটামে সাড়া দেয়নি সরকার।

এ জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি মৎস্য ভবন মোড় অবরোধ করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে হাজারো নেতা–কর্মী কাকরাইল মোড়ে যমুনার প্রবেশপথের কাছাকাছি অবস্থান নেন। তাঁরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এর অন্তত ২০ মিনিট আগে যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ।

অন্যদিকে বাংলাদেশ পেশাজীবী জোটের ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন বিএনপির নেতা-কর্মীদের একাংশ।

বুধবার সকাল ১০টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের পক্ষে চলমান বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান।
গতকাল মঙ্গলবার বিকেলে ষষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে মশিউর রহমান বলেন, ‘আমরা বুধবার সকাল ১০টা পর্যন্ত অপেক্ষা করব, এর মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আবারও সকাল ১০টায় একত্র হয়ে আরও কঠোর কর্মসূচি করব।’ একই সঙ্গে ঢাকা অচলেরও হুমকি দেন তিনি।

এ সময় এই আন্দোলন ও দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন। তারা দাবি মেনে নেওয়া না হলে নাগরিক সেবা বন্ধের হুঁশিয়ারি দেয়।

বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলটিমেটামে সাড়া না দিলে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছিল। এরই অংশ হিসেবে মৎস্য ভবন মোড় অবরোধ করা হয়েছে।

সরেজমিন দেখা যায়, সকাল ১০টার কিছু সময় পর মৎস্য ভবন এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। ঢাকাবাসীর ব্যানারে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।

সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা মৎস্য ভবন মোড়ে অবস্থান নিলে এই পথ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
বেলা ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় দেখা গেছে, মৎস্য ভবন মোড় অবরোধ করার কারণে আশপাশের এলাকায় ইতিমধ্যে তীব্র যানজট দেখা দিয়েছে।

মৎস্য ভবন মোড়ে কামরাঙ্গীরচর থেকে আসা মোহাম্মদ হোসাইন নামের এক ব্যক্তি বলেন, আদালতের রায়ের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা ও সময়ক্ষেপণ করা হয়েছে। এত দিন তাঁরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন।

সর্বশেষ গতকাল অন্তর্বর্তী সরকারকে তাঁরা আলটিমেটাম দিয়েছেন, কিন্তু সাড়া না দেওয়ায় এবার রাজপথে নেমেছেন তাঁরা।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামনেও ইশরাকের পক্ষে বিক্ষোভ হচ্ছে। সেখানকার কর্মসূচিতে অংশ নিয়েছেন সিটি করপোরেশনের কর্মচারীরা।
করপোরেশনের কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, আজও নগর ভবনের সব ফটকে তালা ঝুলছে। এ জন্য নাগরিক সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মকর্তারা অঘোষিত ছুটিতে আছেন। নগর ভবনে স্থানীয় সরকার বিভাগেরও কার্যালয় রয়েছে। সেখানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও অফিস করতেন।

১৪ মে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরুর পর স্থানীয় সরকার বিভাগের কার্যালয়ও বন্ধ রয়েছে।

ওই দিন থেকে সেখানে আর যাননি উপদেষ্টা আসিফ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।