1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লোহাগড়া সেটেলমেন্ট অফিসের হাসু মোহরি পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে জমি-সংক্রান্ত নানা প্রতারণা করে আসছেন  - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক

লোহাগড়া সেটেলমেন্ট অফিসের হাসু মোহরি পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে জমি-সংক্রান্ত নানা প্রতারণা করে আসছেন 

  • প্রকাশিত : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫১ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সৈয়দ হাসমত আলী (হাসু) নামে এক ব্যক্তি লোহাগড়া সেটেলমেন্ট অফিসের মোহরি পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে জমি-সংক্রান্ত নানা প্রতারণা করে আসছেন। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।

শনিবার  (৮ ফেব্রুয়ারি) সকালে  ভুক্তভোগী মনি মোহন বিশ্বাস  জানান, এই প্রতারক হাসমত আলী হাসু আমাদের জয়পুর মৌজায় ৫২ শতক জমি জোরপূর্বক স্থানীয় প্রভাব খাটিয়ে তার নিজের স্ত্রীসহ অন্যান্য  আত্মীয়-স্বজনের নামে রেকর্ড করে ভুয়া কাগজপত্র তৈরি করে নিয়েছে। তিনি আরও জানান, হাসু উপজেলার অন্তত অর্ধশতাধিক মানুষের জমি-জমা সংক্রান্ত কাগজপত্র ঠিক করে দেয়ার নাম করে ৫ হাজার থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আত্মসাৎ  করেছেন।

আরও বেশ কয়েকজন ভুক্তভোগী জানান, হাসু নামজারি, দলিল সংশোধন, খতিয়ান পরিবর্তন এবং বিভিন্ন জমি সংক্রান্ত কাগজপত্রের নামে মোটা অংকের টাকা গ্রহণ করতেন। হাসুর দেওয়া বিভিন্ন পর্চায় দেখা গেছে, তিনি ইচ্ছামত কেস নাম্বার বসিয়ে ভুয়া পর্চা তৈরি করতেন এবং গ্রাহকদের হাতে তুলে দিতেন। গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়ার পর, হাসু কাজ শেষ না করে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতেন এবং ভয়ভীতি প্রদর্শন করতেন। নাম প্রকাশ না করার শর্তে এক সংখ্যালঘু ভুক্তভোগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, হাসু আমার তিন একর জমি আত্মসাৎ করেছে। আমি এখন সর্বস্বান্ত। আমার এখন ভারতে চলে যাওয়া ছাড়া কোন গতি নাই।

খোজ খবর নিয়ে জানা গেছে, হাসু খুলনায় একটি ৪ তলা বাড়ি সহ নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর, ভুক্তভোগীরা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে প্রশাসন বিষয়টি তদন্ত শুরু করেছে।

লোহাগড়া সেটেলমেন্ট অফিসের এক কর্মকর্তা জানান, আমাদের অফিসে হাসু নামে কোনো মোহরি বা কর্মচারী নেই। যদি কেউ প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এবিষয়ে অভিযুক্ত হাসমত আলী হাসু, তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কখনোই প্রতারণার সঙ্গে জড়িত ছিলাম না।

এদিকে, স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ ও প্রতারক হাসুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।