1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বাগেরহাটে ঝেঁকে বসেছে শীত,চারদিক কুয়াশায় আচ্ছন্ন;হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটে ঝেঁকে বসেছে শীত,চারদিক কুয়াশায় আচ্ছন্ন;হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা

  • প্রকাশিত : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৭ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাট’সহ দক্ষিণাঞ্চল পৌষের শীতে কাঁপছে। ভোর থেকে চারদিক কুয়াশায় আচ্ছন্ন। সেই সাথে মাঝে মধ্যে ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে। সূর্যের দেখা মিলছে না।

কনকনে ঠাণ্ডায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে দিনমজুর আর ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সন্ধ্যার পর থেকে দুপুর পর্যন্ত শীতের তীব্রতা অনেকটা বেশি অনুভূত হচ্ছে। অনেকে খড়কুটা জ্বালিয়ে আগুনের তাপ নিচ্ছে।

রবিবার (০৫’জানুয়ারি) সকালে মোংলা উপজেলা মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার সরজমিন ঘুরে বা কয়েকজন দিনমজুর ও ছিন্নমূল মানুষের সাথে কথা বলে জানা যায়, এই শীতে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। জবুথুবু করে তাদের রাত কাটছে। সকালে প্রচণ্ড শীতের কারণে তারা কাজ করতে পারছেন না। তাদের আয় কমে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে তাদের দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে আরও জানা যায়,এতে শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন নিতান্ত দরিদ্র শ্রেণী পেশার লোকজন। শীতে গরম কাপড় কেনার কোনো সামর্থ্য না থাকলেও তারা চেয়ে থাকেন ত্রাণের (কম্বল সহায়তা) দিকে। অথচ এখনও পর্যন্ত তারা পাননি স্থানীয় প্রশাসন’সহ কোনো সংগঠনের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা।তা নিয়ে ক্ষুদ্ধ এসব শীতার্ত মানুষেরা।এদিকে ঠাণ্ডার কারণে বেড়েছে সর্দি,কাশি,জ্বর,শ্বাসকষ্ট’সহ বিভিন্ন রোগ দেখা দিতে শুরু করেছে।

মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়,ঠাণ্ডায় বিশেষ করে শিশু ও বয়স্ক মানুষ আক্রান্ত হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় শীতজনিত রোগের প্রার্দুভাব বেড়েছে। ঠাণ্ডার কারণে পাতলা পায়খানা, সর্দি, কাশি, জ্বর, নিউমনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ দেখা দিয়েছে।

মোংলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্রে আরও জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে শতকরা ২৫ ভাগ রোগী ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত। ঠাণ্ডা যেন না লাগে সেক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বেশি সতর্ক থাকতে হবে। ফুটন্ত বা বিশুদ্ধ পানি পান করতে বলা হচ্ছে। পাতলা পায়খানা, সর্দি, কাশি, জ্বর, নিউমনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন এই চিকিৎসক। একই সাথে কেউ যদি খড়কুটা জেলে আগুনের তাপ নেয় সেক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকলে বোরো ধানের বীজতলা ক্ষতি হতে পারে। এখন পর্যন্ত বীজতলা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শীত থেকে রক্ষা পেতে কৃষকদেরকে বোরো ধানের বীজতলায় প্রতিদিন সন্ধ্যায় পানি প্রবেশ করিয়ে সকালে ওই পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে জানা যায়,এমন কুয়াশা আরও দু-তিন দিন থাকবে। এই সময়ে ঠান্ডা এখনকার মতোই থাকবে। এরপর কুয়াশা কেটে গেলে রাতের তাপমাত্রা ক্রমেই কমে শৈত্যপ্রবাহ আসতে পারে। জানুয়ারির ৬ থেকে ৭ তারিখের পর রাতের তাপমাত্রা কমে ১০ ডিগ্রির নিচে নেমে আসতে পারে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।