1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী’ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী’

  • প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,নির্বাচনী রোডম্যাপে সুনির্দিষ্ট কিছু বলেননি উপদেষ্টা। এক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। সেই সাথে উপদেষ্টার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন,সেটা সাংঘর্ষিক। প্রধান উপদেষ্টা বলেছেন,‘২৫ সালের শেষে অথবা ২৬-এর শুরুতে নির্বাচন হবে। আর প্রেস সচিব বলেছেন,‘২৬-এর জুনে নির্বাচন হতে পারে। এক্সাক্টলি (পূর্ণভাবে) আমরা বুঝতে পারছি না,কোনটি সঠিক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) খুলনা তেরখাদা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,৭১’র মুক্তিযোদ্ধারা আমাদের অফুরন্ত অনুপ্রেরনার উৎস, তাই ২৪’র গনঅভ্যূত্থানকে বেহাত করার কোন অপচেষ্টা সহ্য করা হবে না। নির্বাচন বিষয়ে রোডম্যাপ কোনো যৌক্তিকতায়ই হয়নি। ড.ইউনুস সরকার ও তার পরিষদবর্গের যেন-তেন উপায়ে ক্ষমতায় থাকার সুপ্ত ইচ্ছার কারনে গনতন্ত্র উত্তোরণ ও ভোটের অধিকার প্রতিষ্ঠার পরিস্কার প্রস্তাব দিতে টালবাহানা করছে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষন ঠিক করে ৬ মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। গনতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের সংগ্রাম চলছে চলবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, ডেঙ্গু মশার উপদ্রব থেকে মানুষের মৃত্যু হচ্ছে সরকারের সেদিকেও কোন ভ্রুক্ষেপ নেই। তাই রাজনৈতিক সরকারই পারে জনগনের উন্নয়ন করতে।

খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি আবুল ফজল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, খুলনা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এড. মোমরেজুল ইসলাম, খুলনা জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশিদ, খুলনা জেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, তেরখাদা উপজেলা বিএনপি সভাপতি চৌধুরী ফকরুল আলম বুলু, খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদসহ খুলনা জেলা বিএনপি ও তেরখাদা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।