1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

কয়রায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি || কয়রা উপজেলায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা উপজেলা কমান্ড, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব,সাংবাদিক ফোরাম, শিক্ষা প্রতিষ্ঠান, কয়রা ব্লাড ব্যাংক, কয়রা ফুড ব্যাংক ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিল।

এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কয়রা উপজেলা শাখার পক্ষে দুই গ্রুপের পাল্টাপাল্টি শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামের কয়রা উপজেলা শাখা। তবে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচিতে জামায়াতের কয়রা উপজেলা শাখার আমির সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লোখ চক্ষুর আড়ালে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কয়রা উপজেলা শাখা।

পরে সকাল ৮ টায় উপজেলা পরিষদের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা বিএনপির পাল্টাপাল্টি শ্রদ্ধা নিবদনের বিষয়ে খুলনা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে বিভক্তির কোনো সুযোগ নেই।বিজয় দিবসে কয়রা বিএনপির পাল্টাপাল্টি শ্রদ্ধা নিবেদন আমার জানা নেই। তবে জাতীয় প্রোগ্রামে এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই দলীয় ভাবে আলোচনা করে ব্যবস্হা গ্রহণ করা হবে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কয়রা উপজেলা কমান্ডের আহবায়ক জি এম মাওলা বক্স বলেন, স্বাধীনতা এমনি এমনি আসেনি।নয় মাস পাক বাহিনীর সাথে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের বিজয় সুনিশ্চিত করতে ৩০ লক্ষ মানুষের শহীদ হতে হয়েছে। ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করতে হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।