1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় ইসলামী আন্দোলনের বিজয় দিবসের সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

খুলনায় ইসলামী আন্দোলনের বিজয় দিবসের সমাবেশ ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৯ বার শেয়ার হয়েছে

শেখ নাসির উদ্দীন, খুলনা || আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাওয়ার হাউজ মোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে ১৬ ই ডিসেম্বর ৫৪ তম বিজয় দিবস উপলক্ষে সমাবেশ ও বিজয় পতাকা র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি পূর্ব সমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এসম উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা হাফিজুর রহমান, এইচ এম আরিফুর রহমান, মাওলানা নাসিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, গাজী মিজানুর রহমান, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, আলহাজ্ব সরোয়ার হোসাইন বন্দ, গাজী ফেরদৌস সুমন, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আব্দুল হাকিম, নুরুজ্জামান বাবুল, মোঃ তরিকুল ইসলাম কাবির, মমিনুল ইসলাম নাসিব, মোঃ সাইফুর রহমান, বিডিয়ার (অবঃ) আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ সভাপতি মাহাদি হাসান মুন্না, শাহরিয়ার নাফিস প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশের সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন, আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেসব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের যথাযথ প্রতিদানের জন্য দোয়া করছি।

তিনি আরও বলেন, স্বাধীনতার মূল লক্ষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে দেশবাসী যখন দিশেহারা‌ হয়ে পড়েছিল তখন দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বাধীনতা লাভ করেছে। ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ছাত্র-শ্রমিক জনতার ‘২৪ -এর বৈষম্য বিরোধী আন্দোলন ও অভ্যুত্থানে একটি কাঙ্খিত বিজয় এসেছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার সুরক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে তিনি দেশবাসীকে আহ্বান জানান।সমাবেশ শেষে বিশাল এক বিজয় পতাকা র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।