1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

খুলনায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  • প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন বলেন, বাংলাদেশ আজ যে কোনো সময়ের তুলনায় ভিন্ন রকম সময়ের সাক্ষী। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্ববর) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এমইউজে খুলনার আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃত্য়া তিনি এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে জবরদখল পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্টদের উৎখাত শুধু দেশে নয়, সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। দেশের তরুণ সমাজের বিচক্ষণতা ও নেতৃত্বে লাখো জনতা রাজপথে নেমে এসে নির্ভয়ে লড়াই করে রক্ত দিয়েছে। মাত্র এক মাসে দীর্ঘ ১৫ বছর জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরাচারকে ছাত্র-জনতা তাড়িয়েছে। তাই এবারের বিজয় দিবস নতুন সংকল্প ও নতুন প্রত্যয় নিয়ে উদযাপিত হচ্ছে।

এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব এমইউজে খুলনার সাবেক সাধারণ সম্পাদক রফিউল ইসলাম টুটুল, এমইউজের সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এইচ আলাউদ্দিন, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী,কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান, সিনিয়র সদস্য এরশাদ আলী, মাকসুদ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, সেলিম গাজী, এম এ জলিল, কামরুল হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, গত ৫ আগস্ট বা ৩৬ জুলাই দ্বিতীয় বিজয় অর্জনের পর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পার করছি। আমরা কি আবার ভোটাধিকারহীন থাকব নাকি আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে পারব, সেই বিষয়টি সুরাহার সময় এসে গেছে। একাত্তরে আমরা রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ পেয়েছিলাম। কিন্তু সেই স্বাধীনতার স্বাদ সত্যিকার অর্থে কি জনগণ পেয়েছে? যদি পেয়ে থাকে তাহলে স্বাধীনতার ৫৪ বছর পর কেন ২০২৪ সালে এসে আমাদের বাকস্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার, বেঁচে থাকার নিশ্চয়তার জন্য জীবন দিতে হবে? এতগুলো ছাত্র-জনতা ও নারী-শিশুকে কেন গুলিবিদ্ধ হতে হবে? জাতীয় পতাকা পেলেও আমরা জনগণ দেশের মালিকানা ফেরত পাইনি। বেদনার অঙ্কুরিত কণ্ঠে এখনো লিখতে হচ্ছে। এজন্য ৩০ লাখ মানুষ জীবন দেয়নি। নেতৃবৃন্দ বলেন, আমরা একটি মানবিক বাংলাদেশ চাই। আজকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, রক্তপাতের মধ্য দিয়ে আমরা চাই, আর কোনো ফ্যাসিস্ট যেন এদেশে আর ফিরে না আসে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।