1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সোনাডাঙ্গা থানা বিএনপির নব কমিটি গঠন; সভাপতি-মনি, সাঃ সম্পাদক-আসাদ - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

সোনাডাঙ্গা থানা বিএনপির নব কমিটি গঠন; সভাপতি-মনি, সাঃ সম্পাদক-আসাদ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || সোমবার (৯ ডিসেম্বর) সকালে নগরীর শিববাড়ী জিয়া হল চত্ত্বরে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। দলের মধ্যে কোনো বিভেদ নেই। দল ঐক্যবদ্ধ রয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে পদ প্রত্যাশা রয়েছে। কিন্তু অনুপ্রবেশকারীরা দলে কোনো রকমের পদ পাবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগির দেশে আসবেন, খুলনায় আসবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ শত শত নেতাকর্মী গুম হয়েছে। শত শত নেতাকর্মী শহীদ হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।

বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। সব দলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে। এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। সহনশীল হতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ঐক্যের বিকল্প নেই। কে পদ পেলাম, কে পেলাম না, সেদিকে তাকাবেন না।

তিনি আরো বলেন,আজ যেখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে- সেটি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ‘জিয়া হল’ নামকরণ করা হয়েছিল। বিগত ফ্যাসিস্ট সরকার নাম পরিবর্তন করে জিয়ার নাম মুছে দিতে চেয়েছিল। এই হলটির নাম জিয়াউর রহমানের নামে করা হবে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্র্বতীকালীন সরকার গঠন হয়েছে। এ সরকার দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে। সেই নির্বাচিত সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। আমরা অন্তর্র্বতীকালীন সরকারের সঙ্গে কথা বলেছি। সেখানে বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দিতে হবে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। দলের মধ্যে কোনও বিভেদ নেই। দল ঐক্যবদ্ধ রয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যে পদ প্রত্যাশা রয়েছে। কিন্তু কোনও বিভেদ নেই।

সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি’র সভাপতিত্বে এবং সৈয়দ সাজ্জাদ আহসান পরাগের সঞ্চালনায় সম্মেলন প্রথম পর্বের উদ্বোধন করেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। বক্তৃতা করেন গবেষনা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ। দ্বিতীয় পর্বে কাউন্সিলর কউিন্সিলরদের ভোটে সভাপতি পদে হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক পদে জাকির ইকবাল বাপ্পিকে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।