1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

পাইকগাছার শ্রীরামপুরে সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে মানুষের ঢল

  • প্রকাশিত : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৮ বার শেয়ার হয়েছে

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি || দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুরে পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।এ উপলক্ষে বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে বিরাট সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম সমাবেশে
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত আফাজউদ্দিন ট্রাস্টের উদ্যোগে স্থাপিত বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার,হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারসহ সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তা-ঘাট ও এলাকার উন্নতি-উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিনও উপস্থিত ছিলেন ।নতুন রাস্তা নির্মাণে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ,জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক শেখ শামসুল আলম পিন্টু,শাহাদাত হোসেন ডাবলু,সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ,তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু,মন্টু,তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সরদার জাহাঙ্গীর হোসেন,সাংবাদিক শেখ দিন মাহমুদ,এইচএম শফিউল ইসলাম,আমিনুল ইসলাম বজলু,এইচএম হাশেম,পাইকগাছা বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল,শেখ আনারুল ইসলাম,তোফাজ্জল হোসেন,বিশ্বজিৎ সাধু, সাংবাদিক তপন পাল,প্রবীর জয়, শেখ নদীর শাহ, শেখ খাইরুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত যে,উপজেলা তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে শ্রীরামপুরে ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়কের অর্ধেক অংশ নির্মাণ করা হয়েছে। ১২ ফুট চওড়া বাকি অংশ দ্রুত সংস্কার ও মেরামত করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ,গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, মুরুব্বিসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।
দক্ষিণ খুলনার বড় অবহেলিত এলাকা শ্রীরামপুর।পাইকগাছা উপজেলার পশ্চাৎপদ জনপদ নগর শ্রীরামপুরবাসীর জন্য অনেক আনন্দ মুখর একটি দিন ছিলো গতকাল।

বাংলাদেশের রাস্ট্রীয় সংবাদ সংস্থা বাসস’র চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক,দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন প্রতিষ্ঠিত হয়েছে “আফাজউদ্দিন ট্রাস্ট।এই ট্রাস্টের উদ্যোগে এখানে স্থাপন করা হয়েছে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার,হেফজখানা-এতিমখানা-মাদ্রাসার সমন্বয়ে গড়ে তোলা ইকরা একাডেমি এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। এই জায়গাটি ওই অঞ্চলের বহুমুখী জনকল্যাণমূলক ও সেবামূলক সামাজিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রভূমি। তবে এইস্থানে আসা-যাওয়ার মূল সমস্যা রাস্তা।

নগর শ্রীরামপুর গ্রামে ফকিরপাড়ায় কয়েক হাজার মানুষের যাতায়াদের জন্য বহু পুরনো সংকীর্ন ভাঙ্গাচোরা এবং বিলীনপ্রায় রাস্তা রয়েছে।এ অঞ্চলের সমস্ত মানুষের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন মাছের ঘের ও চাষাবাদের জন্য মাঠে গমনা-গমনের একমাত্র অতিসংকীর্ন পথটি বড় অসহায় করে রেখেছে।সাংবাদিক আনোয়ার আলদীন কর্তৃক এখানে বিকল্প একটি রাস্তার আবেদন করার পর জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নির্দেশনায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বিশেষ আন্তরিকতায় পাঞ্জেগানা মসজিদ থেকে বায়তুল মা’মুর জামে মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক নির্মাণ হয়েছে ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।