1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দীর্ঘ ১৫ বছর পর খানজাহান আলী থানা বিএনপি’র সন্মেলন আজ - Khulnar Khabor
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনার দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ লোহাগড়ায় শ্রী শ্রী বাবা বুড়ো ঠাকুরের গাছতলা ধামে ৪দিন ব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু মোরেলগঞ্জে শুরু হলো এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত কেশবপুরে ছাত্রদলের আয়োজনে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ কুখ্যাত এক ডাকাত আটক যশোরে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু কয়রায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী তেরখাদায় হাম রুবেলা ক্যাম্পেইন- ২০২৬ এর উদ্বোধন শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ চট্টগ্রামে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ মোরেলগঞ্জে হাম-রুবেলা টিকা কার্যক্রম শুরু, চলবে ১০ মে পর্যন্ত লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন লোহাগড়ায় বিধবার একমাত্র সন্তানের ন্যায্য ও আইনগত অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন শ্যামনগরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

দীর্ঘ ১৫ বছর পর খানজাহান আলী থানা বিএনপি’র সন্মেলন আজ

  • প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খানজাহান আলী থানা বিএনপি’র সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালের ১৬ নভেম্বর। মাঝখানে কেটে গেছে ১৫ বছর। দেড় দশক পর ফুলবাড়িগেট বাজার সংলগ্ন বালুর মাঠ প্রাঙ্গণে আজ বুধবার সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর এ সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনে স্থল এবং ফুলবাড়ীগেট বাজারের প্রধান সড়কের দু’পাশে ছেয়ে গেছে নেতৃত্ব প্রত্যাশীদের বড় বড় ব্যানার, ফেস্টুন আর প্যানায়। সম্মেলনকে কেন্দ্র করে ফুলবডিগেট বাজারে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের শেষ দিনে মহানগর দলীয় কার্যালয় থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, সংগঠনিক সম্পাদক শীর্ষ তিনটি পদে নেতৃত্ব প্রত্যাশী ৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন। এদের মধ্যে সভাপতি পদে দুইজন হলেন সংগঠনের থানা কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা কাজী মিজানুর রহমান ও আহবায়ক কমিটির সদস্য থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড। সাধারণ সম্পাদক পদে বর্তমান থানা আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেতা আবু সাঈদ হাওলাদার আব্বাস ও থানা আহবায়ক কমিটির সদস্য ও খানজাহান আলী থানা যুবদলের সাবেক সভাপতি মোল্লা সোহরাব হোসেন।

সাংগঠনিক সম্পাদক পদে প্রত্যাশী পাঁচজন হলেন বর্তমান থানা আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ এমদাদুল হক, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোল্লা সোহাগ হোসেন, মোঃ ফরহাদ হোসেন ও মীর মনিরুল ইসলাম সংগ্রাম।

সূত্র মতে,খান জাহান আলী থানার অন্তর্গত ৩ টি সাংগঠনিক ইউনিট যোগীপোল,আটরা গিলাতলা এবং কেসিসি ২ নং ওয়ার্ডের সম্মেলনে যেভাবে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে ঠিক একইভাবে থানা সম্মেলনেও গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে শীর্ষ তিনটি পদের নেতৃত্ব নির্বাচিত হবে। সম্মেলনে ২১৩ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তবে মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সমর্থিত খানজাহান আলী থানা বিএনপি’র একটি বিরাট অংশ এ সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অনিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন। সম্মেলন উদ্বোধন করবেন মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা। সভাপতিত্ব করবেন খানজাহানআলী থানা বিএনপি’র আহবায়ক কাজী মিজানুর রহমান এবং সঞ্চালনা করবেন সংগঠনের থানা আহবায়ক কমিটির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাস।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।