1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোড়লগঞ্জে ভাঙা পুলে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

মোড়লগঞ্জে ভাঙা পুলে ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

  • প্রকাশিত : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন || বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ভাঙা পুলের কারণে ১০ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। পুল নয়,যেন মরণফাঁদ। জনগুরুত্বপূর্ণ এ পুলটির বেহাল দশার কারণে মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।

সরেজমিনে দেখা গেছে,উপজেলার জিউধরা ইউনিয়নে মঠবাড়ী গ্রামের বড় খালের সংযোগ পুলটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। নড়বড়ে হয়ে পুলটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শত শত শিক্ষার্থীসহ ১০ গ্রামের হাজারো মানুষ এ পুল দিয়ে প্রতিদিন চলাচল করে। জোড়াতালি দিয়ে পুলটি চলাচলের ব্যর্থ চেষ্টা চালানো হচ্ছে।

যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। খালের দুই পাড়ে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি আলিম মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। খরস্রোতা খালের ওপরের এ পুল দিয়ে শিশু ও নারীরা চলাচল করতে ভয় পান। ঝড়বৃষ্টিতে শিক্ষার্থীদের বিদ্যালয় যাওয়া বন্ধ হয়ে যায়। ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় অভিভাবকদের।

শিশু শিক্ষার্থী জান্নাতি,আবু জাহের,আব্দুল্লাহ,তামান্নাসহ অনেকেই বলেন, আমাদের স্কুলে যেতে এ ভাঙা পুল পার হতে হয়। ঝুঁকি নিয়ে আমরা পুল পার হই। ঝড়বৃষ্টিতে আমরা স্কুলে যাই না। স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদ, লাল মিয়া হাওলাদার, সাধনা রানী মণ্ডল, ব্যবসায়ী নাসির উদ্দিন হাওলাদার, মারুফ হাওলাদার, আল মামুন হাওলাদার বলেন, পুলটি ভেঙে পড়ার এক বছরের বেশি সময় পার হলেও মেম্বার, চেয়ারম্যানসহ কারোরই কোনো মাথাব্যথা নেই। দিনের পর দিন আমরা দুর্ভোগ পোহাচ্ছি। এ ভাঙা পুল পার হতে গিয়ে পুল থেকে পড়ে গিয়ে অনেকেই দুর্ঘটনার স্বীকার হয়েছে।

স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে ওখানে একটি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ হলে কাজটি শুরু হবে বলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন- অর রশিদ বলেন, পাঁচ বছর আগে ভেঙে যাওয়ায় এ পুলটি ইউনিয়ন পরিষদের বরাদ্দে সংস্কার করা হয়েছিল। গত বছর পুনরায় ভেঙে পড়ায় নতুন করে মেরামত করা হয়নি।

এ বিষয়ে উপজেলা পরিষদ ও জেলা পরিষদে আবেদনও করা রয়েছে। তিনি আরো বলেন,প্রতিনিয়ত মঠবাড়ী,চন্দনতলা,একরামখালী,ঠাকুরনতলা,কালীবাড়ী,জিউধরা,লক্ষ্মীখালী, বটতলা,বরইতলাসহ ১০ গ্রামের ৬-৭ হাজার মানুষের ভোগান্তি নিয়ে চলাচল করতে হয়। তিনি এ জনগুরুত্বপূর্ণ পুলটি জরুরি ভিত্তিতে সংস্কারসহ একটি ব্রিজ নির্মাণের দাবি জানান।

উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম বলেন, মঠবাড়ি গ্রামের সংযোগ খালের গুরুত্বপূর্ণ পুলটি ভেঙে যাওয়ার বিষয়ে তিনি অবহিত আছেন। স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে ওখানে একটি ব্রিজ নির্মাণের জন্য ইতিমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ হলে কাজটি শুরু হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।