1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সংখ্যালঘু না ভেবে আমরা সবাই মানুষ আমরা সবাই বাংলাদেশী - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

সংখ্যালঘু না ভেবে আমরা সবাই মানুষ আমরা সবাই বাংলাদেশী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩১৯ বার শেয়ার হয়েছে

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্মীয় সংখ্যালঘু বা সংখ্যা গুরু বলে কিছু নেই। সংখ্যার ভিত্তিতে নয়, আমরা সবাই বাংলাদেশী, আমরা সবাই মানুষ,এটাই পরিচয়। মহান স্বাধীনতার চেতনার দাবিদার ফ্যাসিবাদ আওয়ামী সরকার গত পনের বছর জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে হত্যা, গুম, খুন, হামলা, মামলা ও লুটতারাজের রাজত্ব কায়েম করেছিল। তারাই হিন্দুদের ঘের,জমি,বাগান দখল করে অন্যদের পরে দায় চাপিয়েছিল। স্বাধীন গণতান্ত্রিক দেশে বিরোধী দলকে নির্মূল করতে জামায়াতে ইসলামীকে কথা বলতে বা রাস্তায় নামতে না দিয়ে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছে।

বুধবার বেলা ১১টায় খুলনার ফুলতলা উপজেলা বিআরডিবি মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক গৌতম কুমার কুন্ডুর সভাপতিত্বে ও অনুপম মিত্রের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ আবুল কালাম আজাদ,খুলনা মহানগর শাখার আমির অধ্যাপক মাহফুজুর রহমান,সেক্রেটারী এড.জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা আমির মাওঃ ইমরান হুসাইন, সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম,মিয়া গোলাম কুদ্দুস, শেখ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ গাউসুল আজম হাদি,অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গৌরহরি দাস,অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সনজিৎ বসু, রনজিত কুমার বোস,প্রশান্ত রায়,সঞ্জয় দত্ত, দিপ্তী রানী দত্ত,বিশ^নাথ কুন্ডু,বাসুদেব শীল,জামায়াত নেতা মাওঃ সাইফুল হাসান খান,আলী আকবর মোড়ল, আবুল হোসেন মোড়ল, মাওঃ ওবায়দুলাহ প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।