মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের পুলেরহাট-রাজগঞ্জ সড়কে অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় ওসমান মোল্লা (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।গোয়ালদা বাজার ও কলেজ মোড়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ওসমান মোল্লা যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি জোনাপ আলী মোল্লার ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান মোল্লা ভ্যানযোগে রাজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গোয়ালদা বাজার ও কলেজ মোড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, তিনি যশোর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনদের দাবি, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।