মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছা উপজেলায় সেনাবাহিনীর মহড়া চলাকালীন একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেনাসদস্যদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারুফ (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন এবং লাবিব (১৯) নামে অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
যশোর ঝিকরগাছা থানাধীন নোয়ালি বাজার পার হয়ে আব্দুল আলীমের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মারুফ নোয়ালি গ্রামের জাকির হোসেনের ছেলে এবং আহত লাবিব একই গ্রামের জামাল হোসেনের ছেলে।সূত্রে জানা গেছে, রাতে দুই যুবক হেলমেট ছাড়াই মোটরসাইকেলযোগে বাঁকড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নোয়ালি বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে সেখানে চলমান সেনাবাহিনীর একটি মহড়ার সামনে তারা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
গতি বেশি থাকায় মোটরসাইকেলটি সরাসরি কর্তব্যরত সেনাসদস্যদের সাথে ধাক্কা খায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত লাবিবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
ঘটনার পর সংশ্লিষ্ট থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।