1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

মোল্লাহাট প্রেসক্লাব সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক পূর্বাঞ্চল-এর মোল্লাহাট উপজেলা প্রতিনিধি তাজউদ্দিন আহম্মদ পিকিংয়ের বাড়িতে গভীর রাতে সংঘবদ্ধ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১২ মে দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ৪ জন মুখোশধারী ডাকাত তাজউদ্দিন আহম্মদ পিকিংয়ের বাড়ির পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতদের হাতে রামদা, ছুরি ও চাকু ছিল। ঘরে ঢুকেই তারা তাজউদ্দিন আহম্মদ ও তার স্ত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ফেলে।
ডাকাতরা পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আলমারির চাবি নিয়ে ঘরের মালামাল তছনছ করে। পরে নগদ ৫ লাখ টাকা, দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন, ২ ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি এবং ৬ আনা ওজনের একটি স্বর্ণের আংটিসহ প্রায় ১৪ লাখ ৪৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক তাজউদ্দিন আহম্মদ পিকিং জানান, ডাকাতরা অত্যন্ত পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে এবং পুরো পরিবারকে আতঙ্কের মধ্যে ফেলে দেয়। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।ডাকাতির একপর্যায়ে পাশের বাড়িতে ধান মাড়াইয়ের মেশিন চালু হলে ডাকাতরা বাড়ির পূর্ব পাশের দরজা দিয়ে দ্রুত পালিয়ে যায় বলে ভুক্তভোগী জানান।
খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। অতি শীঘ্রই এই ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় সাংবাদিক মহলসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।