মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মোরেলগঞ্জ উপজেলার এতিমখানা বাজার, গোদারা, হোগলাবুনিয়া এলাকায় নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, প্রধান বক্তা ছিলেন ১০নং হোগলাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ আঃ হালিম হাওলাদার। নবজাগরণ সমাজকল্যাণ সংগঠনের সভাপতি সাইদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার শফিকুল ইসলাম (রিপন)।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, যুবসমাজকে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।