1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মীর কায়ছেদ সভাপতি, গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

মীর কায়ছেদ সভাপতি, গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৩৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। নগরীর ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন খান জাহানআলী থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক যোগীপোল ইউপি চেয়ারম্যান মীর কায়ছেদ আলী। তিনি মহানগর বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু গ্রুপের অনুসারী। তিনবার নির্বাচিত যোগীপোল ইউপি চেয়ারম্যান। টানা ৩৭ বছর খানজাহান আলী থানা বিএনপি’র নেতৃত্ব দিয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া। তিনি কেসিসি ৩ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর সূরা সদস্য।

সভাপতি পদে চেয়ার প্রতীক নিয়ে বিজয়ী মীর কায়ছেদ আলী ভোট পেয়েছেন ৮৮৫ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও খানজাহান আলী থানা যুবদলনেতা মোঃ আল মামুন জুয়েল ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ৭১৪ টি।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়া তালা প্রতীকে ভোট পেয়েছেন ৩৭৪ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু গ্রুপের অনুসারী মোঃ হুমায়ুন কবির বিল্লাল টুপি প্রতীকে ভোট পেয়েছেন ২৯৭ টি।সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা সোহাগ হোসেন।

বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মাসুদ মোড়ল। মাছ প্রতীকে তার প্রাপ্ত ভোট ৪৫০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন আম প্রতিকে ভোট পেয়েছেন ৪৪০ টি । সহ-সাধারণ সম্পাদক পদে কলস প্রতীকে ৬৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আজিবর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজাদ হাওলাদার পান প্রতীকে ভোট পেয়েছেন ৬৬৮ টি। সাংগঠনিক সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকে ৭৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শামীম আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান বাপ্পী কাঁঠাল প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৪ টি। প্রচার সম্পাদক পদে মোঃ আব্বাস তালুকদার মাইক প্রতীকে ৮৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭৫৫ টি। কোষাধ্যক্ষ পদে মোঃ হাফিজুর রহমান হাতি প্রতীকে ৯৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোতালেব হোসেন আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৫৯৮টি। ধর্ম ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ নুর আলম বটগাছ প্রতীকে ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিরাজুল ইসলাম ব্যাট প্রতীকে ভোট পেয়েছেন ৪৮৬ টি।

বিজয়ী তিনজন সদস্য হলেন ১. মোঃ আবু বক্কর সিদ্দিক স্বাধীন সূর্যমুখী প্রতীকে প্রাপ্ত ভোট ৭৪১ টি। ২. মোঃ মাসুম বিল্লাহ টিয়া পাখি প্রতীকে প্রাপ্ত ভোট ৬২৬ টি ৩. মোহাম্মদ তোফাজ্জল হোসেন ডাব প্রতীকে প্রাপ্য ভোট ৫৩০ টি।

উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে রাত ১ টা পর্যন্ত ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ফুলবাড়িগেট বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। নির্বাচনে ১৩ পদের বিপরীতে মোট ৪৬ জনপ্রার্থী এ প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল থেকে ভারী বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনের ভোট কেন্দ্রে জড়ো হতে থাকে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তিনটি কক্ষে ১৮টি বুথে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।নির্বাচনে মোট এক হাজার ৬৫৮ জন ভোটারের মধ্যে এক হাজার ৬০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটার উপস্থিতি ছিলো ৯৬ শতাংশ।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিল।সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে ভোট গ্রহণ, গণনাসহ সকল কার্যক্রম পর্যবেক্ষণ করেন খুলনা শ্রম ও পরিচালকের দপ্তরের পরিচালক হাফিজ আহমেদ মজুমদার, উপ-পরিচালক ফারুক হোসেন ও মোঃ মাহবুব আলম।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন পরিচালনা কমিটি ছিল তৎপর। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার জন্য প্রশংসিত হয়েছেন বাজারের ব্যবসায়ীসহ সর্ব মহলের।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফুলবাড়িগেট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মোঃ হাফিজুর রহমান। সদস্য সচিব ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, সদস্য ইকবাল হোসেন মিজান ও মোঃ মইনুল ইসলাম।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।