খুলনা প্রতিনিধি।।খুলনা, ১৭ই জুলাই ২০২৬: বিশিষ্ট প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে একটি স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি এবং প্রয়াত ওস্তাদের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমির সভাপতি কামাল হাসান। বিকেল ৫:৩০ মিনিটে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে বক্তারা ওস্তাদ আব্দুল মালেক চিশতীর সঙ্গীতময় জীবন ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওস্তাদের স্মৃতিচারণ করেনবিশিষ্ট সঙ্গীতশিল্পী মিনু মমতাজ এবং কামরুল ইসলাম বাবলু। আমন্ত্রিত অতিথিরা সকলেই ওস্তাদ আব্দুল মালেক চিশতীর কাছে সঙ্গীত শিক্ষার দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন।
আলোচনা সভা শেষে সন্ধ্যা ৭:০০ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। একাডেমির শিল্পীবৃন্দ ও ওস্তাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মরহুমের স্মৃতির উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় সুধীজন এবং সঙ্গীতানুরাগীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।