1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হতে যাচ্ছে আশার আলো ঢাকা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য চালু হতে যাচ্ছে আশার আলো ঢাকা

  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬ ইং।  বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে আজ রবিবার (০৪-০১-২০২৬) ঢাকার খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ প্রধান অতিথি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে ঊপস্থিত থেকে আশার আলো ঢাকার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ এবং চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য নির্মিতব্য বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’র পরিচিতি তুলে ধরা হয়। প্রধান অতিথি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল এবং এসকল শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে আরও যত্নশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি স্কুলটির প্রচার, প্রসার, উন্নয়ন ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের দায়িত্বশীল সকলের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বান জানান।

‘বিশেষ শিক্ষার অধিকার’ এই মূল মন্ত্র নিয়ে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’য় অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন ক্যাটাগরির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও সেবা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উপযোগী শ্রেণিকক্ষ, মাল্টি ডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং বিশেষ শিশুদের নিরাপদ চলাচলের জন্য র‍্যাম্প ও লিফট সুবিধাসহ এর স্থাপত্যের প্রতিটি রেখায় বিশেষ শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’কে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি বাংলাদেশের নৌবাহিনীর দায়িত্ববোধের গৌরবোজ্জ্বল স্বীকৃতি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।