1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২ - Khulnar Khabor
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে সাবেক কাউন্সিলর বাবু’র ঈদ সামগ্রী বিতরণ শ্যামনগর লিডার্সের আয়োজনে কিশোরী মেয়েদের ডিগনিটি কিট বিতরণ নড়াইলের লোহাগড়ায় অভিভাবক/মা সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২ লোহাগড়ার ইতনা গণহত্যার শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও দোয়া প্রার্থনা জানালেন ফাতেমা ইয়াসমিন দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এ্যাডভোকেট সংবর্ধনা অনুষ্ঠিত দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ সুন্দরবনে পৃথক ২ টি অভিযান, অস্ত্র ও গোলাবারুদ’সহ দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনী ও বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা ২১ জেলে উদ্ধার ডুমুরিয়ায় ভূমিসেবা মেলার সমাপনী, ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত কয়রায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি যশোর ঝিকরগাছায় যুবককে কুপিয়ে হত্যা বাঁশবাগান থেকে লাশ উদ্ধার কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী কেশবপুর “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “Smart Admission Counseling Practices for Universities” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ কোস্টগার্ডের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু ‘সুমন বাহিনী দিঘলিয়ায় সোনালী ব্যাংকের নতুন এটিএম বুথের শুভ উদ্বোধন আসন্ন ঈদ উপলক্ষে কর্মব্যস্ত হয়ে পড়েছে লোহাগড়ার কামারপট্টি, টুংটাং শব্দে মুখর চারপাশ

নড়াইলে মসজিদের চাল আদায় ও কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২

  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৮ বার শেয়ার হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।।নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের কমিটি গঠন এবং সাপ্তাহিক চাল আদায়ের টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২২ মে) সকালে ঘটা এই তীব্র সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন এবং মসজিদের জন্য বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা সাপ্তাহিক চাল বিক্রির টাকা আদায় নিয়ে স্থানীয় আকরাম মোল্যা ও জিল্লুর রহমান সিকদারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এই চাল আদায়ের হিসাব ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা চরম উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ঢাল ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

সংঘর্ষে আকরাম মোল্যা, আশিকুর রহমান, জিল্লুর রহমান সিকদার, কাওসার সিকদারসহ অন্তত ১২ জন রক্তাক্ত জখম হন। নড়াইল সদর থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।