1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ার সুগন্ধি গ্রামে আবারও পানির মোটর চুরি, আতঙ্কে এলাকাবাসী - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

দিঘলিয়ার সুগন্ধি গ্রামে আবারও পানির মোটর চুরি, আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৩ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে আবারও পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। একের পর এক একই ধরনের চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ি, স্কুল ও মসজিদ থেকে পানির মোটর চুরি হলেও এখন পর্যন্ত চক্রটির সদস্যদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সুগন্ধি গ্রামের বাসিন্দা সাকিলের বাড়িতে গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার পর কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে সিঁড়িঘরের নিচে রাখা পানির মোটর চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
এলাকাবাসীর দাবি, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এর আগে একই গ্রামের একাধিক বাড়ি, স্কুল ও মসজিদ থেকেও পানির মোটর চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে ভুক্তভোগীদের অনেকেই দিঘলিয়া থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, এলাকায় একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। তাদের ধারণা, মাদকাসক্ত কিছু ব্যক্তি নেশার টাকা জোগাড় করতেই এসব চুরি করছে। তবে সম্ভাব্য জড়িতদের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকেই ভয় পাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।