1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটিসহ ১১টি উপ-কমিটি গঠন - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ ভারতে পালানোর সময় যশোরে গ্রেফতার চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার কোস্ট গার্ডের মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ইয়াবা’সহ তিন মাদক কারবারি আটক তেরখাদায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ যশোরে ফতেপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলের কাঁচির আঘাতে যুবদল নেতা আহত কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন বাগেরহাটে বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টার সঙ্গে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের এস. এম. সারাফাত হোসেনকে সংবর্ধনা স্মারক প্রদান মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের উদ্যোগে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১ কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ৫ জনের কারাদণ্ড কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বাগেরহাটে আইনজীবী হত্যা মামলায় চার আসামি আটক মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটিসহ ১১টি উপ-কমিটি গঠন

  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৩৫৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে আগামী ২৩ নভেম্বর খুলনাতে অনুষ্ঠিতব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ সফলে খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটিসহ ১১টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে সার্বিক দিক-নির্দেশনা দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেছেন,সারাদেশে বিএনপি’র ১০টি সাংগঠনিক বিভাগের ২০টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। টি-টুয়েন্টি এই টুর্নামেন্টের প্রথম পর্বে বিজয়ী ১০টি দল এবং ঢাকা উত্তর ও দক্ষিণের দু’টি দল নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি’র সহযোগিতায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।খেলাধুলাকে সার্বজনীন হিসেবে জাতির সামনে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস বলে উল্লেখ করেন তিনি।

সভায় সর্বসম্মতভাবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট খুলনা বিভাগীয় সার্বিক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক এ্যাড. এসএম শফিকুল আলম মনাকে আহবায়ক ঘোষণা করা হয়। খুলনা বিভাগের ১০ জেলা বিএনপি’র সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এ কমিটির সদস্য হিসেবে গন্য হবেন।

গঠিত উপ-কমিটিসমূহের দায়িত্বপ্রাপ্তরা হলেন-সাংগঠনিক ও প্রচার উপ-কমিটির আহবায়ক শফিকুল আলম তুহিন (খুলনা মহানগর ও জেলা বিএনপি’র সকল থানা/উপজেলা শাখার সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিব এ কমিটির সদস্য হবেন),ভেন্যু ব্যবস্থাপনা ও সাজ-সজ্জা উপকমিটির আহবায়ক খান জুলফিকার আলী জুলু,অভ্যর্থনা উপ-কমিটির আহবায়ক শাহ্ আসিফ হোসেন রিংকু,অ্যাপয়ন (মাঠ) উপ-কমিটির আহবায়ক কেএম হুমায়ুন কবীর, আবাসন উপ-কমিটির আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন,সাজ-সজ্জা উপ-কমিটির আহবায়ক শেখ সাদী, মিডিয়া উপ-কমিটির আহবায়ক এহতেশামুল হক শাওন, মেডিকেল উপ-কমিটির আহবায়ক ডা. মোস্তফা কামাল, শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক শেখ তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চু,দপ্তর উপ-কমিটির আহবায়ক বদরুল আনাম খান ও সদস্য সচিব শরিফুল ইসলাম টিপু।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।