1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের পদত্যাগ - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের পদত্যাগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৯০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান শিক্ষক ও শিক্ষার্থীদেরদের কঠোর দাবীর মুখে পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট-২৪) সকালে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের দফা এক, দাবি এক অধ্যক্ষ ফসিয়ারের পদত্যাগের দাবিতে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। ওইসময় কেশবপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ সেখানে উপস্থিত হন। পরবর্তীতে প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।

বিক্ষুব্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে ২০২১ সালের ২৮ জুন কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি এবং নিজস্ব নিয়মে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার এহেন কর্মকান্ডের জন্য ২১ আগস্ট সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমানের পদত্যাগের জোরালো দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফসিউর রহমান দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতি করে প্রতিষ্ঠানের সাধারণ তহবিলের প্রায় ৮ লক্ষ টাকা ও এতিম খানার তহবিলের প্রায় ৭ লক্ষ টাকার কোন হিসাব দেননি। নুরানী বিভাগের অর্থের হিসাব এবং বিভিন্ন সরকারী অনুদানের প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার কোন হিসাব গর্ভিনিং বডির সামনে দেননি। তিনি প্রতিষ্ঠানে ৫ জন সহকারী অধ্যাপক পদমর্যাদার নিয়োগে প্রায় ২৫ লক্ষ টাকা, ৫ জন কর্মচারী নিয়োগে প্রায় ৭৫ লক্ষ টাকা, এবতেদায়ী প্রধান পদে প্রায় ৮ লক্ষ টাকা এবং উপাধ্যক্ষ পদে প্রায় ৫ লক্ষ টাকা নিয়োগ বানিজ্য করেছেন। শুধু তাই নয়! অবৈধভাবে অত্র প্রতিষ্ঠানের প্রায় ১৬টি মেহগনি, একাশিয়া ও শিশু গাছ বিক্রির প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন। সাম্প্রতিক আক্তার হোসেনকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১৫ লক্ষ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন। সব মিলিয়ে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনেকেই। এছাড়াও দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।

দলীয় প্রভাব খাটিয়ে নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফসিয়ার রহমান বলেন, মিথ্যা-বানোয়াট অভিযোগ দিয়ে আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। প্রতিষ্ঠানের একটি কুচক্রমহল পূর্ব পরিকল্পিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন এবং তাদের স্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদের দিয়ে জোরালো আন্দোলন করিয়ে আমাকে পদত্যাগ করতে বাধ্য করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।