1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কুমিল্লায় টানা বৃষ্টিতে দুর্ভোগ ; চৌদ্দগ্রামে বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নঞ্চল - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

কুমিল্লায় টানা বৃষ্টিতে দুর্ভোগ ; চৌদ্দগ্রামে বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নঞ্চল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৪৬৩ বার শেয়ার হয়েছে

মোঃ মাসুম, চৌদ্দগ্রাম প্রতিনিধি || কুমিল্লায় টানা বৃষ্টিতে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। হাঁটু সমান বৃষ্টির পানি উপেক্ষা করে চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।কুমিল্লার চৌদ্দগ্রামে গত দুইদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে উপজেলা কমপ্লেক্সের ভিতরে সরকারি বেশ কয়েকটি অফিসে পানি ঢুকে আসবাবপত্রের ক্ষতি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা না থাকায় মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে,গত সোমবার ভোর থেকেই চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ভারি বর্ষণ হয়েছে। বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ফসলি জমি, পুকুর ও খাল ডুবে গেছে। উপজেলা পরিষদ কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাঁটু পরিমান পানি জমেছে। এতে ভোগান্তিতে পড়েছে সেবা গ্রহীতা ও শিক্ষার্থীরা। পানি নিস্কাশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন পদক্ষেপ না থাকায় আগামী কয়েকদিনের বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে সাধারণ মানুষ।

কাশিনগর,উজিরপুর,শ্রীপুর,মুন্সিরহাট,বাতিসা,চিওড়া,চাঁন্দকরা ইউনিয়নের বাসিন্দারা জানান, ‘সকাল থেকে ভারি বৃষ্টির কারণে বীজতলাসহ ফসলি জমি ডুবে গেছে।বাড়ির উঠানে প্রায় হাটু সমান পানি,ফলে প্রতি দিনের সাংসারিক কাজ ব্যাহত হচ্ছে।চিকিৎসা সেবা নিতেও পড়তে হচ্ছে বিপাকে।সড়কে পানি ওঠার ফলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।এরই মধ্যে স্কুলে যেতে পারছেনা কোমলমতি শিক্ষার্থীরা,ফলে ব্যহত হচ্ছে শিক্ষাক্রম।

আবহাওয়া অফিস বলছে, সোমবার বিকাল ৩ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিন আরো বৃষ্টি থাকতে পারে।

নগরবাসীর ক্ষোভ, সঠিক সময়ে সড়ক ও ড্রেনেজ উন্নয়ণ কাজ সম্পন্ন করা গেলে এই ভোগান্তিতে পড়তে হত না।এবং নদ-নদী খনন সহ গ্রাম রক্ষা বাঁধের প্রয়োজনিয়তার কথা জানান।

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কুমিল্লাতেও রবিবার সন্ধ্যা থেকেই বৃষ্টিপাত শুরু হয়। ভোরবেলা থেকে একটানা ভারী বৃষ্টিপাত হয় কুমিল্লাতে। সকাল থেকে টানা বৃষ্টিতে নগরীর কান্দিরপাড় থেকে রাণীরবাজারমুখী সড়ক, শিক্ষা বোর্ড, সালাউদ্দিন মোড়, জিলা স্কুল এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে।পাশাপাশি জলাবদ্ধতার শিকার হয়েছে বেশ কয়েকটি উপজেলা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।