মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত এক ব্যক্তির মরদেহ আনা হয়েছে। নিহতের নাম জোনাব আলী, বয়স ৬০ বছর বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোস্টগার্ড বা প্রশাসনের পক্ষ থেকে মরদেহের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার ২৫ জুন দিবাগত রাতে সুন্দরবনের কলখালি এলাকায় দুই বনদস্যু বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শওকত আলী সরদার আগেই মুক্তিপণের জন্য আটক করে রেখেছিল ডাকাতরা। ওই গোলাগুলিতে তিনি নিহত হন।
শুক্রবার দুপুরে কোস্টগার্ডের সদস্যরা মরদেহটি কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মরদেহ আনার পর হাসপাতালের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় সাংবাদিকসহ সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে জরুরি বিভাগের কার্যক্রম স্বাভাবিক ছিল।
এ বিষয়ে কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “কোস্টগার্ড একটি মরদেহ নিয়ে এসেছে। নিরাপত্তার কারণে তারা সাময়িকভাবে গেট বন্ধ রেখেছে। জরুরি সেবা চালু আছে।”
কোস্টগার্ড পশ্চিম জোন ও কয়রা থানার পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি।স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।